কুমিল্লার লাকসামের নাওটি স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল।

