Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 10:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
    জাতীয়

    পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

    পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত জটিলতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

    পজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা যায়, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

    উল্লেখ্য, গত সোমবার পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেছেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ থাকবে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন (ইসি) গত বছরের ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

    ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।

    পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
    পূর্ববর্তী খবরজন্মদিন এলেই হাসপাতালে যান আফসানা মিমি‍!
    পরবর্তী খবর ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে এই সরকার: আসিফ নজরুল

    আরো সংবাদ পড়ুন

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    ট্রাইব্যুনালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

    নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

    ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ১০ নদীবন্দরে সতর্কতা

    বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নয়াদিল্লিতে বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

    July 24, 2026

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.