Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 9 October 2026, 07:34: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    জাতীয়

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সাম্প্রতিক দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে- বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্প উন্নয়ন, পানি ও কৃষি খাতে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহায়তার প্রশংসা করেন। উভয় পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, অভিবাসন বিষয়ক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

    রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা- বিশেষ করে পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌ-পরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা আদান-প্রদান আরও গভীর করার বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমা-র আসন্ন সফর সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততা এবং বর্ধিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    পূর্ববর্তী খবরশান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    আরো সংবাদ পড়ুন

    রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

    মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

    ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

    মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

    দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদফতরের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    October 9, 2026

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026

    ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ করছে সরকার: ফকির মাহবুব আনাম

    October 9, 2026

    শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

    October 9, 2026

    ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

    October 9, 2026

    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

    October 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.