Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 9 July 2026, 08:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুলেন বাবর আলী
    জাতীয়

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুলেন বাবর আলী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুলেন বাবর আলী

    বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার) জয় করে নতুন ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন।

    শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের চূড়ায় পৌঁছান তিনি। অভিযানের নাম ছিল “এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার”, যার আয়োজন করে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

    অভিযান দলের ব্যবস্থাপক ফরহান জামান জানান, বাবর আলীর সঙ্গে শীর্ষে পৌঁছান শেরপা আং কামি। নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের সহযোগিতায় এই অভিযান সম্পন্ন হয়।

    গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর আলী। এরপর প্রস্তুতি শেষে ১৮ এপ্রিল তিনি বেসক্যাম্পে পৌঁছান। উচ্চতার সাথে মানিয়ে নিতে ক্যাম্প-১ ও ক্যাম্প-২ এ ওঠানামা করেন এবং পরবর্তীতে ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ পর্যন্ত পৌঁছে যান। শেষ পর্যন্ত ১,১০০ মিটারের বেশি কঠিন আরোহন শেষে শীর্ষে পৌঁছান তিনি।

    বাবর আলীর পর্বতারোহণ ক্যারিয়ারে এটি আরেকটি বড় অর্জন। তিনি এর আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসে, দশম উচ্চতম অন্নপূর্ণা I এবং অষ্টম উচ্চতম মাউন্ট মানাসলু জয় করেছেন।

    ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে দুর্গম টেকনিক্যাল শৃঙ্গ আমা দাবলাম জয় করেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি এভারেস্ট ও লোৎসে একই অভিযানে আরোহণ করেন, যা বাংলাদেশি পর্বতারোহণ ইতিহাসে প্রথম ঘটনা।

    ২০২৫ সালে অন্নপূর্ণা I এবং অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে তিনি আরও বড় সাফল্য অর্জন করেন। সর্বশেষ মাকালু জয়ের মাধ্যমে আট হাজার মিটারের ওপরে ১৪টি শৃঙ্গের মধ্যে পাঁচটির শিখরে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগোলেন এই বাংলাদেশি পর্বতারোহী।

    ভার্টিক্যাল ড্রিমার্স জানায়, আবহাওয়া অনুকূল হলে তিনি দ্রুত ক্যাম্প-২ হয়ে বেসক্যাম্পে ফিরে আসবেন। বাবর আলী ২০১৪ সাল থেকে নিয়মিত পর্বতারোহণে যুক্ত আছেন এবং বর্তমানে তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক।

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুলেন বাবর আলী
    পূর্ববর্তী খবরইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প
    পরবর্তী খবর ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

    আরো সংবাদ পড়ুন

    শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

    সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল বৃহস্পতিবার

    হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

    জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

    ৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতা গতিশীল করার আহ্বান ‘বাটজা’র

    July 8, 2026

    তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    July 8, 2026

    নতুন মামলায় গ্রেপ্তার খায়রুল হক, আটকে গেল মুক্তি

    July 8, 2026

    শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

    July 8, 2026

    সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল বৃহস্পতিবার

    July 8, 2026

    হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

    July 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.