Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 24 September 2026, 01:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান, চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস
    জাতীয়

    মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান, চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান, চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

    বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সিলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম।

    মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল ঢাকা পোস্টকে এ তথ্য নিশিত করেছেন।

    তিনি জানান, প্রথম দুই দিন ক্যাম্পাসে মূলত চলেছে দোয়া মাহফিল ও কাউন্সেলিং। আজ থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে ক্লাস। ক্লাসের পাশাপাশি আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এখন সবার মূল লক্ষ্য।

    মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম ঢাকা পোস্টকে বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি ক্লাসে আসতে। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক ক্ষতি তুলনামূলক বেশি। তাই তাদের জন্য আলাদা মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।

    তিনি বলেন, আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন দরকার। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে ফিডব্যাক নিয়ে কাজ করছি। আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে।

    কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন হলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

    এদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমায় আছে, তারা চাইলে অন্য কোনো শাখায় কিংবা প্রতিষ্ঠানেও স্থানান্তর হতে পারবে।

    দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার এরই মধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ক্ষতিগ্রস্ত ভবনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে।

    প্রসঙ্গত, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পড়ে বিধ্বস্ত হয়। এতে প্রতিষ্ঠানটির ৩৩ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ১২ দিন ছুটি ঘোষণা করে।

    চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান
    পূর্ববর্তী খবরভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত ৪, নিখোঁজ অন্তত ৫০  
    পরবর্তী খবর আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির বিচার শুরু

    আরো সংবাদ পড়ুন

    বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

    হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

    বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

    আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

    September 24, 2026

    বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    September 24, 2026

    নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

    September 24, 2026

    নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

    September 24, 2026

    যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

    September 24, 2026

    জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ

    September 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.