Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 14 September 2026, 07:09: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের
    জাতীয়

    রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সাড়ে ৮টার দিকে ইউআইইউ শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নিলে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কের অপর পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    দুটি দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তদের দাবিগুলো হলো- উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা দূর করে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

    আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আজ সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছি। ইউআইইউ প্রশাসনের অবৈধভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ছাত্রদের মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ।

    ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গণমাধ্যমে বলেন, শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ তুলে নেয়া এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।

    জানা গেছে, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে, শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা দাবি করে আসছে।

    শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। ট্রাস্টি বোর্ড থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক খোলা চিঠিতে বলা হয়েছে, ২৬ মের মধ্যে যারা বিশ্ববিদ্যালয় ছাড়তে চায়, তারা ভর্তি বাতিল করলে পূর্ণ টিউশন ফির অর্থ ফেরত পাবে। তবে যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় না ছাড়লে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

    রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের
    পূর্ববর্তী খবররোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি
    পরবর্তী খবর সরকারকে চাপে রাখতেই পুশইন করছে ভারত: মির্জা ফখরুল

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

    বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

    গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের শুরু হতে যাচ্ছে ইউরিয়া উৎপাদন

    দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

    জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    September 14, 2026

    হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

    September 14, 2026

    সাত ধাপে হবে ইউপি নির্বাচন, তারিখ ঘোষণা

    September 14, 2026

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    September 14, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    September 14, 2026

    মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    September 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.