Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 23 September 2026, 06:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন
    জাতীয়

    ৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন

    ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    কেন্দ্রীয় সংসদের ২৫ পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং জিএস পদে লড়ছেন ৮ জন প্রার্থী। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় নির্বাচন থেকে ছিটকে গেছেন।

    এই নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে নারী ভোটারের হার ৪৮ দশমিক ৮ শতাংশ। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলেছে প্রার্থীদের প্রচার। দিনভর বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে প্রচারণা চালান।

    স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের জিএস প্রার্থী শাকিল আলী বলেন, সব হলের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো কঠিন। তবে যারা শিক্ষার্থীদের পক্ষে থেকে কাজ করেছেন, শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদেরই বেছে নেবেন।

    ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যোগ্য, নৈতিকভাবে সৎ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন— এমন প্রার্থীদের নির্বাচিত করবেন বলে আশা করি।

    ২২৪ বুথে ভোট, নিরাপত্তায় পুলিশ-আনসার

    নির্বাচন কমিশন জানিয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে। ব্যালট পেপারে টিক চিহ্নের মাধ্যমে ভোট দিতে হবে। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য একটি ব্যালট বাক্স থাকবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স ব্যবহার করা হবে।

    ভোট সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার ও ৬৭ জন সহকারী অফিসার। নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন থাকবেন এক হাজারের বেশি পুলিশ সদস্য। এছাড়া ভোটকেন্দ্রে আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন।

    দুই হলে হবে না হল সংসদের ভোট

    বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেছা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে শুধু কেন্দ্রীয় সংসদের ভোটগ্রহণ হবে। বেগম সুফিয়া কামাল হলে ১৫ পদের ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী হয়েছেন, বাকি পাঁচটি পদ শূন্য রয়েছে। নওয়াব ফয়জুন্নেছা হলে ১৫ পদের মধ্যে ছয়টিতে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, বাকি ৯টি পদ শূন্য আছে।

    প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

    গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীদের ডোপ টেস্ট করা হয়। কেন্দ্রীয় সংসদের ১৬৩ জন এবং হল সংসদের ৪০৩ জন প্রার্থী পরীক্ষার নমুনা দিয়েছেন। তবে বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও ৫৬ জন প্রার্থী নমুনা দেননি।

    ৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন
    পূর্ববর্তী খবরডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল
    পরবর্তী খবর ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস

    আরো সংবাদ পড়ুন

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

    হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

    বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

    আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

    বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

    September 23, 2026

    হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

    September 23, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

    September 23, 2026

    বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

    September 23, 2026

    আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    September 23, 2026

    চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

    September 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.