Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 05:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » দেশে ভূকম্পন অনুভূত
    জাতীয়

    দেশে ভূকম্পন অনুভূত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেশে ভূকম্পন অনুভূত

    দেশে আবারও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়, ঢাকা থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে। স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

    শিলচর ছাড়াও আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ এমন কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ অনেকটা শঙ্কিত হয়ে পড়েন। তবে ভূকম্পনে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    এর আগে দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) রাত ১টা ৪ মিনিটে কুমিল্লার লাকসাম থেকে প্রায় ১৯ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

    এর উৎপত্তিস্থল ছিল প্রায় ৪৯ কিলোমিটার গভীরে, অর্থাৎ এটি তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় বসবাসকারী কিছু মানুষ মৃদু কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক তথ্য প্রদানকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ খবর প্রকাশ করেছে।

    বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে মৃদু ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভূমিকম্প বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও মানুষের সতর্ক থাকা জরুরি।

    গত ৩০ দিনে বাংলাদেশে সর্বোচ্চ ৪.৪ মাত্রা পর্যন্ত মোট ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৪ মাত্রার বেশি ছিল ২টি, ৩ থেকে ৪ মাত্রার মধ্যে ছিল ৭টি, ২ থেকে ৩ মাত্রার মধ্যে ছিল ২৭টি এবং ২-এর নিচে-যা সাধারণত মানুষ অনুভব করে না-এমন ছিল ২টি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় সাম্প্রতিক সময়ে দেশে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের কার্যক্রম কিছুটা সক্রিয় রয়েছে।

    দেশে ভূকম্পন অনুভূত
    পূর্ববর্তী খবরহামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
    পরবর্তী খবর বিসিবির কমিটি বিলুপ্ত, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

    জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী

    ৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী 

    July 4, 2026

    ‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

    July 4, 2026

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.