Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 10 October 2026, 03:35: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা
    অর্থনীতি

    নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশে নতুন ডিও স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে ১১০ সিসির Automatic gear সমৃদ্ধ এই স্কুটারটি রাজধানীতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

    নতুন স্কুটার এ রয়েছে ১১০ সিসির PGM-FI ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএমে ১০.৮২ পিএস শক্তি এবং ৫,৫০০ আরপিএমে ৯.০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এতে Automatic gear থাকায় গিয়ার পরিবর্তনের ঝামেলা ছাড়াই চালানো যায় স্কুটারটি।

    স্কুটারটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম (ISS) ও ACG সাইলেন্ট স্টার্টার। ফলে যানজটে থামা ও আবার চলার সময় সুবিধা পাওয়া যাবে এবং ইঞ্জিন পুনরায় চালুর সময় শব্দও কম হবে। নিরাপত্তার জন্য রয়েছে Combi Brake System (CBS) এবং Side Stand Engine Cut-Off System।

    নতুন ডিও প্রসঙ্গে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, ‘আজ আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। তরুণদের পাশাপাশি নারী ও পুরুষ- এমনকি প্রথমবারের মতো যারা মোটরসাইকেল বা স্কুটার চালাচ্ছেন, তারাও এখন এমন পরিবহন খুঁজছেন, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। শহরের জন্য আমাদের এই নতুন স্মার্ট পরিবহন সমাধান সহজে চালানো, প্রতিটি যাত্রায় আত্মবিশ্বাস, শহুরে জীবনের প্রয়োজনীয় সুবিধা এবং এখন আরও বেশি নিরাপত্তার মাধ্যমে মানুষের চলাচলকে সহজ করবে। বাংলাদেশে স্থানীয় উৎপাদনের মাধ্যমে হোন্ডার মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে ডিও সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।

    শহরের যানজটে সহজে চলাচলের কথা বিবেচনা করে স্কুটারটির আসন উচ্চতা ৭৬৫ মিলিমিটার, প্রশস্ত ৬৮০ মিলিমিটার এবং স্কুটির ওজন ১০১.৫ কেজি। এতে Telescopic front suspension ও Unit swing rear suspension রয়েছে।

    দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য আসন এর নিচে রয়েছে ১৮ লিটারের জ্বালানি স্টোরেজ, Open glovebox ও floorboard space। মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জের জন্য রয়েছে ১৫ ওয়াটের Type-C চারজিংপোর্ট। সিট না খুলেই জ্বালানি নেওয়ার সুবিধার জন্য রয়েছে External fuel lid। নতুন ডিজাইনের সঙ্গে রয়েছে DRL হেডল্যাম্প।

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘নতুন ডিওতে সহজ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সুবিধা ও স্টাইল-সবকিছুর সমন্বয় করা হয়েছে। Automatic gear, low seat height, light weight এবং compact design এর কারণে শহরের যানজটে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে PGM-FI প্রযুক্তি ও Idling Stop System (ISS) জ্বালানি ও খরচ সাশ্রয়ে সহায়তা করে। প্রতিদিনের যাতায়াতের জন্য ডিও একটি স্মার্ট ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেবে’।

    নতুন ডিওর সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার, যেটি আগে হবে, সেই মেয়াদের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে পাঁচটি ফ্রি সার্ভিস এবং দুটি পেইড সার্ভিস। Mat Marvel Blue Metallic, Mat Axis Gray Metallic ও Imperial Red Metallic- এই তিনটি রঙে পাওয়া যাবে নতুন ডিও।

    শুক্রবার (৯ অক্টোবর) থেকে সারা দেশে হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে স্কুটারটি পাওয়া যাবে। বাংলাদেশে নতুন হোন্ডা ডিও স্কুটারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

    পূর্ববর্তী খবরশিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
    পরবর্তী খবর হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী

    আরো সংবাদ পড়ুন

    হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী

    শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী

    মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা

    রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দিল্লিতে আটক মমতা ব্যানার্জি

    October 10, 2026

    ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকেসহ আটক কয়েক শ বিক্ষোভকারী

    October 10, 2026

    কুয়েট গবেষকদের প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাস

    October 10, 2026

    দেশে ‘কালো জরুরি অবস্থা’ জারি করেছে বিজেপি: আম আদমি পার্টি

    October 10, 2026

    মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 10, 2026

    সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

    October 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.