নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন-পাশা (৪০) এবং রঞ্জিত (৪৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় ওই দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়েরই শ্বাসনালি পুড়ে গেছে।
তিনি জানান, দগ্ধ দুইজনকেই হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তবে উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।

