Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 9 November 2026, 10:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » বাংলাদেশের কসমেটিকস বিশ্ববাজারেও সমাদৃত: শ্রম উপদেষ্টা
    জাতীয়

    বাংলাদেশের কসমেটিকস বিশ্ববাজারেও সমাদৃত: শ্রম উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া এই অ্যাওয়ার্ড শিল্প খাতের জন্য বিশেষ স্বীকৃতি।

    মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলম সরকারের হাতে এই পুরষ্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

    দেশের অন্যতম প্রধান কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি বাংলাদেশের কসমেটিকস খাতের প্রথম এবং পাইওয়নিয়ার। শুধু তাই নয় প্রথমবারের মতো কসমেটিকস ও স্কিন কেয়ার উৎপাদক কোন প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড লাভ করল।

    রিমার্কের প্রশংসা করে সাখাওয়াত হোসেন বলেন, কসমেটিকসের বাজারে বিশ্বস্ততা এনে দিয়েছে রিমার্ক। মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তারা। বিদেশি ক্রেতাদের কাছেও এখন বাংলাদেশি কসমেটিকস সমাদৃত হচ্ছে।

    আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আশা করেন, রিমার্কসহ যেসব প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পেল, তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে। বলেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থে পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ার বিকল্প নেই।

    অনুষ্ঠানে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত যা নিশ্চিত করে যেসব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেড-কে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি দেশে হালাল কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনে একটি মাইলফলক অর্জন করেছে।

    রিমার্ক এর আগে বাংলাদেশের কারখানায় উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের পণ্য নিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় স্কিনকেয়ার প্রদর্শনী দুবাই ডার্মায় অংশ নেয়। সেখান থেকেও মধ্যপ্রাচ্যের বাজারে প্রায় ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পায়। আগামী ২৫ জুন থেকে অনুষ্ঠেয় এশিয়ার অন্যতম বৃহৎ কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫এ অংশ নিচ্ছে রিমার্ক।

    এই প্রদর্শনীতেও বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিন কেয়ারের বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পাঁচ শতাধিক পণ্য প্রদর্শিত হবে। আশা করা হচ্ছে থাইল্যান্ডের বাইরেও এশিয়ান দেশগুলো থেকে বিপুল পরিমাণ নতুন রপ্তানি আদেশ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

    অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) জেনারেল সেক্রেটারী জামাল উদ্দীন বলেন, রিমার্ক এর এই ফ্যাক্টরি বাংলাদেশে কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য আমদানি নির্ভরতা কমিয়েছে। এতে যেমন উন্নত মানের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করেছে, তেমনি বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকেও শক্তিশালী করেছে। দেশে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়তে বড় ভূমিকা রাখছে।

    তিনি বলেন, আমরা যতটুকু দেখেছি, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমাদের দেশে রিমার্কের উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরী এবং অনেক উন্নত।
    উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের উপর জোর দিয়ে কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে রিমার্ক। নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে ভোক্তাদের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমছে অপরদিকে রফতানি বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির চাকা সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

    বাংলাদেশের কসমেটিকস বিশ্ববাজারেও সমাদৃত: শ্রম উপদেষ্টা
    পূর্ববর্তী খবররানার্স আপ হয়ে শেষ ষোলোতে চেলসি
    পরবর্তী খবর ফ্লাইট স্বাভাবিকভাবেই চলছে: এমিরেটস

    আরো সংবাদ পড়ুন

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    জুলাই থেকে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

    লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

    ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৫০

    শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    November 9, 2026

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    November 9, 2026

    জুলাই থেকে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

    November 9, 2026

    দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    November 9, 2026

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    November 9, 2026

    লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

    November 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.