Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 01:56: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » শাহজালালের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো বিমান অবতরণ
    জাতীয়

    শাহজালালের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো বিমান অবতরণ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শাহজালালের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো বিমান অবতরণ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো একটি বিমান অবতরণ করেছে। নতুন এই টার্মিনাল ব্যবহার করে অবতরণকারী প্রথম ফ্লাইটটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যা সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে ফিরে টার্মিনাল-৩ এ অবতরণ করে।

    নতুন টার্মিনালের যাত্রা শুরু হয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। ফ্লাইটটি প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ (পিবিবি) ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (ভিডিজিএস) ব্যবহার করে অবতরণ করে, যা টার্মিনাল ৩-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    ফ্লাইটটি পরিচালনা করেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং তাকে সহায়তা করেন ফার্স্ট অফিসার তাহসিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।

    অবতরণের পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পানি সরবরাহসহ বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এতে করে নতুন টার্মিনালের অপারেশনাল প্রস্তুতির বিষয়টি আরো একধাপ এগিয়ে গেল।

    প্রসঙ্গত, ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় এবং ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকার এই প্রকল্পে জাপানের উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা ১৬ হাজার ১৪১ কোটি টাকা ঋণ হিসেবে প্রদান করছে। বাকি অর্থের জোগান দিচ্ছে বাংলাদেশ সরকার।

    ৩০ লাখ বর্গফুট এলাকাজুড়ে নির্মিত তিনতলা বিশিষ্ট এই টার্মিনালের আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। ভবনটির দৈর্ঘ্য ৭০০ মিটার ও প্রস্থ ২০০ মিটার। টার্মিনালটির নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারিন, যিনি সিঙ্গাপুরভিত্তিক সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি হিসেবে পরিচিত। নতুন এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান চলাচল ও যাত্রীসেবা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

    শাহজালালের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো বিমান অবতরণ
    পূর্ববর্তী খবরজুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানাল বিএনপি
    পরবর্তী খবর সানিয়ার সেই ‘কাঁঠাল’ পেল ভারতের জাতীয় স্বীকৃতি

    আরো সংবাদ পড়ুন

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকায় বৃষ্টির আভাস, তবে গরম থাকবে আগের মতোই

    হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    June 26, 2026

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    June 26, 2026

    চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    June 26, 2026

    চার মাস পর খুলল সৌদির বৃহত্তম তেল টার্মিনাল 

    June 26, 2026

    বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের: মাহদী আমিন

    June 26, 2026

    তৃণমূলকে চাঙা করতে জনসভার ডাক মমতার

    June 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.