Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 11 September 2026, 09:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
    জাতীয়

    সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়ে বাস ও মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

    সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছেন। গতকাল রোববার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

    সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভাঙচুর ও বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    স্থানীয়রা বলেন, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

    জানা গেছে, রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি ভবনের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু ফেলা নিয়ে ঘটনার শুরু হয়। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের আবাসিক ভবনে হামলা ও ভাঙচুর চালায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

    এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের প্রথমে তাদের বাধা দেয়। বিরাজ করে টানটান উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। তবে একপর্যায়ে সকল বাঁধা উপেক্ষা করে রাত সাড়ে তিনটার দিকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালানো হয়। ভোর পাঁচটা পর্যন্ত চলে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ।

    সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর দ্বিতীয় দফায় হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাসে পার্কিং করে রাখা বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে নির্বিচারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও পাননি বলে জানান শিক্ষার্থীরা।

    পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

    সিটি ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ কামরুজ্জামান কাজল জানান, তাণ্ডবের হাত থেকে একটি গাড়িও রক্ষা পায়নি। ক্যাম্পাসেও আগুন দিয়ে লুটপাট করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে থাকা মধুমতি ব্যাংকের বুথে ও হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অগ্নিসংযোগের তথ্য পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি।

    এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ক্যাম্পাস ছাড়াও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

    ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে। অপ্রীতিকর মোকাবিলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

    সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
    পূর্ববর্তী খবরজর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর
    পরবর্তী খবর পাকিস্তান-আফগানিস্তানের সংঘাতপূর্ণ সম্পর্ক দ্রুত সমাধান করতে পারব: ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

    ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

    দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর

    রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    September 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    September 11, 2026

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    September 11, 2026

    হাটহাজারীতে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

    September 11, 2026

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    September 11, 2026

    ৯/১১-এর ২৫ বছর আজ

    September 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.