Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 08:04: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » হজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন, মৃত্যু ৪১
    জাতীয়

    হজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন, মৃত্যু ৪১

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন। শুক্রবার (২৭ জুন) পর্যন্ত ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১।

    হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ৯৭২ জন , সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৩ হাজার জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

    এ পর্যন্ত মোট ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৬০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

    হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

    প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

    হজে গিয়ে মারা যাওয়া ৪০ হাজির নামের তালিকা

    পটুয়াখালী সদরের মো. আ. রহমান জোমাদ্দার, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মোহাম্মদ আলী, নাটোরের সিংড়ার মোছা. ফিরোজা বেগম, সিরাজগঞ্জ রায়গঞ্জের মোছা. ফাতেমা খাতুন, গাজীপুরের গাছার মো. আফজাল হোসাইন, ঢাকার শাহজাহানপুরের মনোয়ারা ছিদ্দিকা, দক্ষিণ সুরমা সিলেটের আফিয়া খাতুন, উত্তরা পশ্চিম ঢাকার মোছা. নাজমা রানা, মুরাদনগর কুমিল্লার বেগম সামছুন্নাহার, রামপুরা ঢাকার মো. মোজাহিদ আলী প্রাং, মনিরামপুর, যশোরের মিসেস মনজুয়ারা বেগম, ক্যান্টনমেন্ট ঢাকার রোকেয়া বেগম, চাটখিল নোয়াখালীর খাতিজা বেগম, কোতোয়ালী ময়মনসিংহের মো. মনিরুজ্জামান, আদাবর ঢাকার এ. এস. এম. হায়দারুজ্জামান, পাটগ্রাম লালমনিরহাটের আমির হামজা, কোম্পানীগঞ্জ নোয়াখালীর আবদুর রশিদ, উল্লাপাড়া মডেল থানা এলাকা সিরাজগঞ্জের গোলাম মোস্তফা, সাদুল্লাপুর, গাইবান্ধার এ টি এম খায়রুল বাসার মন্ডল, সোনাইমুড়ি নোয়াখালীর মো. মজিব উল্যা, বটিয়াঘাটা খুলনার শেখ মো. ইমারুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা এলাকা ঢাকার মনোয়ারা বেগম মনিয়া, সৈয়দপুর নীলফামারীর মোঃ জাহিদুল ইসলাম, পুবাইল গাজীপুরের মো. মফিজ উদ্দিন দেওয়ান, নওগাঁ সদরের মো. আবুল হোসেন, টঙ্গী পূর্ব গাজীপুরের আবুল কালাম আজাদ, মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার, পাঁচবিবি জয়পুরহাটের মো. মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ চাঁদপুরের মো. শাহাদাত হোসেন পাঠান, কচুয়া চাঁদপুরের মো. বশির হোসেন, পীরগঞ্জ রংপুরের মো. সাহেব উদ্দিন, মতলব দক্ষিণ চাঁদপুরের আ. হান্নান মোল্লা, গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন, সন্দ্বীপ চট্টগ্রামের মো. অহিদুর রহমান, নীলফামারী সদরের মো. বয়েজ উদ্দিন, বকশিগঞ্জ জামালপুরের হাফেজ উদ্দিন, মোহাম্মদপুর ঢাকার মো. শাহজাহান কবীর, পঞ্চগড় সদরের আল হামিদা বানু, বাজিতপুর কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পাংশা রাজবাড়ীর মো. খলিলুর রহমান এবং জয়পুরহাট সদরের গোলাম রাব্বানী।

    মৃত্যু ৪১ হজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন
    পূর্ববর্তী খবরকানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করছেন ট্রাম্প
    পরবর্তী খবর সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

    দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

    ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 12, 2026

    বেলিংহামের জাদুতে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

    July 12, 2026

    ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে নরওয়ে

    July 12, 2026

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.