Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 08:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » বেগম জিয়া কখনো রাজনীতিকে প্রতিহিংসার হাতিয়ার করেননি: জিয়াউদ্দিন
    রাজনীতি

    বেগম জিয়া কখনো রাজনীতিকে প্রতিহিংসার হাতিয়ার করেননি: জিয়াউদ্দিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বেগম জিয়া কখনো রাজনীতিকে প্রতিহিংসার হাতিয়ার করেননি জিয়াউদ্দিন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সৌজন্য, শালীনতা ও সহিষ্ণুতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজনীতিকে কখনো প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি, বরং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে রাজনীতি করার শিক্ষা দিয়েছেন। ক্ষমতার বাইরে থেকেও তিনি কখনো আপস করেননি, আবার ক্ষমতায় থেকেও অহংকারে ভেসে যাননি। এই ‘আপোষহীন’ অথচ সৌজন্যপূর্ণ রাজনৈতিক চরিত্রই তাকে বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী ও অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

    শুক্রবার (৯ জানুয়ারি) নালছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নালছিটি উপজেলা বিএনপির উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, নির্যাতন ও সীমাহীন ত্যাগের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া নিজেকে শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বরং দেশের সব শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে একজন শ্রদ্ধেয় জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে রাজনীতি কখনো ব্যক্তিকেন্দ্রিক হয়নি; বরং জনমানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি সব সময় দৃঢ় অবস্থানে থেকেছেন।

    ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুটি স্বৈরাচারী শাসন-জেনারেল এরশাদ এবং শেখ হাসিনার শাসনামল—বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনৈতিক অবস্থান ও দৃঢ়তার মুখেই শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এটি প্রমাণ করে যে তার নেতৃত্ব কেবল আবেগনির্ভর নয়; বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসিকতার ওপর প্রতিষ্ঠিত। তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে পিছপা হননি এবং কোনো চাপের মুখেও নিজের অবস্থান থেকে সরে আসেননি।

    তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতৃত্বেই সীমাবদ্ধ ছিলেন না; মানবিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে দেশের মেয়েদের শিক্ষায় খাদ্য সহায়তা ও নগদ সহায়তার মাধ্যমে শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি পায়, যা নারী শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা, টিকাদান কর্মসূচির বিস্তার এবং শিশুদের পুষ্টি উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো দেশের জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলেছে।

    ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, এই রাজনৈতিক ও উন্নয়ন দর্শনের ধারাবাহিকতা বজায় রেখে বেগম খালেদা জিয়া ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনুসরণ করে এবং বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে অধ্যয়ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন। এসব পরিকল্পনায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, খাল ও নদী খনন, বৃক্ষরোপণ, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা এবং খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনযাত্রা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

    তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে বিএনপি এসব খাতে উদ্ভাবনী ও সংস্কারমূলক প্রকল্প গ্রহণ করবে, যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ পায়। এই পরিকল্পনার মূল লক্ষ্য হবে মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সম্মানজনক জীবন নিশ্চিত করা।

    সভা চলাকালে গোলযোগ সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে বিনয়ী হওয়ার চেষ্টা করুন। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক বলে তিনি মন্তব্য করেন।

    শোক সভায় সাত হাজারের বেশি পুরুষ ও নারী অংশগ্রহণ করেন। নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নালছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খান সভায় সভাপতিত্ব করেন। ঝালকাঠি-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এবং ঝালকাঠি-১ আসনের মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

    ইসরাত সুলতানা ইলেন ভূট্টো তার বক্তব্যে শোক সভার গুরুত্ব তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে রফিকুল ইসলাম জামাল দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়ে তার মতামত তুলে ধরেন।

    সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়া ও তার দীর্ঘ সংগ্রামী জীবন স্মরণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

    বেগম জিয়া কখনো রাজনীতিকে প্রতিহিংসার হাতিয়ার করেননি: জিয়াউদ্দিন
    পূর্ববর্তী খবরইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: আরাগচি
    পরবর্তী খবর চরমোনাই পীর ও জোনায়েদ সাকিকে গানম্যান দিল সরকার

    আরো সংবাদ পড়ুন

    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত

    ধর্মভিত্তিক রাষ্ট্রের ধারণা পাকিস্তান রাষ্ট্রে কার্যকর প্রমাণিত হয়নি: তথ্যমন্ত্রী

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে: জ্বালানিমন্ত্রী

    মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.