Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 29 July 2026, 02:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার
    রাজনীতি

    তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার

    দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই অংশ হিসেবে এবার তথ্যপ্রযুক্তি খাত নিয়ে নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে বিএনপি।

    শনিবার (৩১ জানুয়ারি) তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্ট ৭টি অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।
    তিনি বলেন, সরকার গঠন করলে ৯৫ শতাংশ জনগণকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনতে চায় বিএনপি। সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে ন্যাশনাল ই-ওয়ালেট চালু করবে বিএনপি। এ বিষয়গুলো বিএনপির নির্বাচনী ইশতেহারে স্থান পাবে।

    বিএনপির ৭ অঙ্গীকার—

    ১. আধুনিক প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা

    আগামী নির্বাচনে জনগন বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে কৃষকদের সহায়তায় “কৃষক কার্ড”, পরিবারে নারীদের অগ্রাধিকার দিয়ে “ফ্যামিলি কার্ড”, সবার স্বাস্থ্য সুরক্ষায় এআই-ভিত্তিক স্বাস্থ্য রেকর্ড, শিক্ষার মান বাড়াতে এআই-ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম, তাৎক্ষণিক জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা, অটোমেশনের মাধ্যমে দ্রুততম সময়ে পুলিশি ও নিরাপত্তা ব্যবস্থা, এআই পরিচালিত ইমিগ্রেশন সিস্টেম, স্বয়ংক্রিয় ভূমি ও কর ব্যবস্থাপনা এবং সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করা হবে। ধানের শীষের অঙ্গীকার— দেশ হবে প্রযুক্তি নির্ভর সমন্বিত সেবার।

    ২. সফটওয়্যার, অ্যাপ ও হার্ডওয়্যার শিল্পে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া

    দেশের সফটওয়্যার, হার্ডওয়্যার ও বিপিও শিল্পকে শক্তিশালী করতে আগামীতে বিএনপি সরকার গঠন করে “Made/Assembled/Serviced in Bangladesh” উদ্যোগ চালু করতে চায়, যাতে এসব পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে প্রথম সারিতে প্রতিযোগিতা করতে পারে। ধানের শীষের অঙ্গীকার— দেশের প্রযুক্তি গড়বে আন্তর্জাতিক বাজার।

    ৩. দশ লক্ষ নতুন কর্মসংস্থান

    আইসিটি খাতকে দ্রুত সক্রিয় করতে সাইবার নিরাপত্তা, বিপিও, এআই-ডেটা, সেমিকন্ডাক্টর, ইন্ডাস্ট্রি ৪.০ সহ পাঁচটি খাতে সরাসরি দুই লক্ষ এবং ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লক্ষ কর্মসংস্থান তৈরি করতে চায় বিএনপি, এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন ভোটারদের সুচিন্তিত সিদ্ধান্ত। ধানের শীষের অঙ্গীকার— থাকবেনা কোন দক্ষ বেকার।

    ৪. পেপালসহ প্রযুক্তিভিত্তিক “ক্যাশ-লাইট” অর্থনীতি

    বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে ফ্রিল্যান্সার ও প্রযুক্তিবিদদের সুবিধার জন্য PayPal সহ একটি জাতীয় E-Wallet চালু করবে, যাতে দৈনন্দিন কেনাকাটা, বিল, ফি, কর—সবই সহজে ডিজিটালভাবে পরিশোধ করা যায়। ধানের শীষের অঙ্গীকার— লেনদেন হবে ডিজিটাল।

    ৫. সবার জন্য ইন্টারনেট

    বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন, এয়ারপোর্টসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেবে। এতে দেশের সবাই সহজে তথ্য নিতে ও আধুনিক সেবা ব্যবহার করতে পারবে। ধানের শীষের অঙ্গীকার— ইন্টারনেট হবে সবার।

    ৬. আধুনিক সাইবার নিরাপত্তা

    নাগরিকদের তথ্য ও দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষায় জনগণ ও দেশি-বিদেশি স্টেক হোল্ডারদের সাথে নিয়ে  শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা ও আইন করতে চায় বিএনপি। ধানের শীষের অঙ্গীকার— নিরাপদ হবে সাইবার স্পেস, রক্ষা হবে নাগরিক অধিকার।

    ৭. দেশের প্রথম এআই-চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস

    শুধুমাত্র ২০২৩ সালেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে ৬ কোটি ৩০ লক্ষবার সাইবার হামলা হয়েছে। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে—ওই একই বছর বাংলাদেশের ৫ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি-বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত ও নিরাপদে সংরক্ষণ ও বিনিময়ের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিআর-৪ ও টিআর-৩ ডেটা সেন্টার দরকার। তাই, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে “ক্লাউড-ফার্স্ট” কৌশলে দেশের প্রথম এআই-চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধানের শীষের অঙ্গীকার- দেশের প্রথম এআই-চালিত ডেটা সেন্টার।

    তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার
    পূর্ববর্তী খবরএবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে: তারেক রহমান
    পরবর্তী খবর পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭

    আরো সংবাদ পড়ুন

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    July 29, 2026

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    July 29, 2026

    আরাগচির বেফাঁস মন্তব্য: ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

    July 29, 2026

    ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

    July 29, 2026

    নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

    July 29, 2026

    হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.