Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 11:10: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম
    রাজনীতি

    ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।

    বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সাদিক কায়েম বলেন, আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছি। এ উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের; বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

    নবনির্বাচিত ভিপি আরও বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত আমাদের ওপর অর্পণ করেছেন, আমরা সেটি যথাযথভাবে রক্ষা করব। আমরা অঙ্গীকার করছি, স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না।

    তিনি বলেন, আমি শুধু ভিপি হিসেবে নয়, বরং একে অপরকে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা চাই ক্যাম্পাস হোক একটি নিরাপদ, সহনশীল ও মানবিক পরিবেশের জায়গা। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

    সাদিক কায়েম আরও বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা। আমরা আশা করি, তারা যেকোনো বিষয়ে আমাদের পরামর্শ দেবেন এবং আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথ দেখাবেন।

    ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম
    পূর্ববর্তী খবরশেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ
    পরবর্তী খবর কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

    আরো সংবাদ পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন রণতরী

    September 6, 2026

    ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    September 6, 2026

    আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026

    বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

    September 6, 2026

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.