Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 12 November 2026, 02:22: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » আট গোলের থ্রিলারে হার মেসির মিয়ামির
    খেলাধুলা

    আট গোলের থ্রিলারে হার মেসির মিয়ামির

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মাঠে লড়াই জমজমাট হলেও কাঙ্ক্ষিত ফল নিয়ে ফিরতে পারলো না লিওনেল মেসির ইন্টার মায়ামি। এমএলএসে বুধবার রাতে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

    এদিন, শুরু থেকেই ম্যাচে উত্তেজনার পারদ চড়া ছিল। বল দখলে এগিয়ে থাকলেও রক্ষণভাগের দুর্বলতায় ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় মায়ামি। নবম মিনিটেই শিকাগোর প্রথম সুযোগটি ফিরিয়ে দেন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। তবে, ১১তম মিনিটে কর্নার হেডে গোল করে শিকাগো ফায়ারকে এগিয়ে নেন তাহ ডি’আভিলা। সেই থেকেই শুরু, এরপর যেন ঢেউয়ের পর ঢেউ বইতে থাকে মায়ামির ডিফেন্স লাইনে।

    ২০তম মিনিটে ফ্রি-কিক পেয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন লিওনেল মেসি। এরপর ৩১তম মিনিটে একক প্রচেষ্টায় শিকাগোর দ্বিতীয় গোল করেন জোনাথান ডিন। যদিও ৩৯তম মিনিটে টমাস অ্যাভিলেস একটি গোল শোধ দেন, তবে বিরতির আগে কুয়ামের গোলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি।

    দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মায়ামি। এসময় মেসি নীরব থাকলেও গর্জে উঠেন সুয়ারেজ। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরান উরুগুয়ে তারকা। প্রথম গোলটি আসে রদ্রিগেজ এবং দ্বিতীয়টি আলবার পাস থেকে। এতে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

    তবে শেষ দিকে আবারও মায়ামির রক্ষণে ধস। ৮০ ও ৮৩ মিনিটে শিকাগোর হয়ে জাস্টিন রেনল্ডস ও ব্রায়ান গুতেরেসের গোলে নিশ্চিত হয় ৫-৩ গোলের বড় জয়। এই হারে ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইন্টার মায়ামি। আর ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট অর্জন করে শিকাগো উঠে এসেছে টেবিলের ১২তম স্থানে।

    আট গোলের থ্রিলারে হার মেসির মিয়ামির
    পূর্ববর্তী খবর১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত
    পরবর্তী খবর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    November 11, 2026

    বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

    November 11, 2026

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    November 11, 2026

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.