Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 17 July 2026, 08:19: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা
    খেলাধুলা

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    প্রথমার্ধ ছিল রোমাঞ্চকর, যেখানে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলে স্পেন-পর্তুগাল উভয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধে স্প্যানিশদের একের পর এক আক্রমণ সামলাতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দল দিশেহারা ছিল। শেষ পর্যন্ত মিকেল মেরিনোর একমাত্র গোলে তাদের বিদায় নিশ্চিত করে স্পেন। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে রোনালদো অশ্রুসিক্ত হয়ে ফেরার পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজও পদত্যাগের ঘোষণা দিলেন।

    সাবেক স্প্যানিশ ফুটবলার ও পর্তুগালের এই কোচ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং এখন পর্তুগিজ ফুটবল কর্তৃপক্ষের নতুন কোচ বেছে নেওয়ার সময় এসেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। বিশ্বকাপ জিততে না পারলে দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই বলে মনে করি।’

    পর্তুগালের কোচ জানান, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। পর্তুগালে আমি এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি যেন আমিও একজন পর্তুগিজ। এই দায়িত্ব পালন করা ছিল আনন্দের, গর্বের এবং একইসঙ্গে বড় একটি দায়িত্ব। (পর্তুগাল ফুটবল) ফেডারেশনের বোর্ড ও সভাপতি এখন নতুন কোচ নির্বাচনের সুযোগ পাবেন। আমার চুক্তি আজই শেষ হচ্ছে। এর বেশি বলার কিছু নেই।’

    বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনের বিপক্ষে পর্তুগাল সাহসিকতার সঙ্গে লড়েছে বলেও মনে করেন মার্টিনেজ। এ ছাড়া পার্থক্য গড়ে দেওয়া কিছু বিষয় চিহ্নিত করে তিনি বলেন, ‘রক্ষণে আমরা সাহসী ছিলাম, আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি এবং খুব ভালোভাবে ডিফেন্ড করেছি। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোর মতো ম্যাচে ছোট ছোট বিষয়ই বড় পার্থক্য গড়ে দেয়।’

    ‘বল পোস্টে লেগে জালে যাবে কি যাবে না, কিংবা ৯০তম মিনিটে দ্রুত নেওয়া একটি ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ– এমন ক্ষুদ্র মুহূর্তগুলোই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে দেয়’, আরও যোগ করেন রবার্তো মার্টিনেজ।

    এ ছাড়া যথারীতি শেষ বিশ্বকাপ খেলে ফেলা পর্তুগিজ সুপারস্টার রোনালদোর প্রশংসা করে তিনি বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তিনি ছিলেন একজন আদর্শ অধিনায়ক। শুধু গোলের জন্য নয়, তার পরিসংখ্যানই সব বলে দেয় অ্যাসিস্টের ক্ষেত্রেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। প্রতিদিনের অনুশীলন ও প্রস্তুতিতে তার নিবেদন, ফুটবলকে ঘিরে তার জীবনযাপন– সবকিছুই অনুকরণীয়। তিনি একজন উদাহরণ, এবং আমরা সেটি উদযাপন করতেই পারি।’

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা
    পূর্ববর্তী খবরভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
    পরবর্তী খবর সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    আরো সংবাদ পড়ুন

    বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন আটক

    একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

    ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

    আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশি রাবাব ফাতিমা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    July 17, 2026

    হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    July 17, 2026

    ভৈরবে প্রতিবেশীর কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে শিশুর মৃত্যু

    July 17, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    July 17, 2026

    বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 17, 2026

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

    July 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.