বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করল মিশর। আটালান্টায় ম্যাচের ১৫তম মিনিটে আফ্রিকার জায়ান্টদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়াসের ইব্রাহিম।
২০তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু অধিনায়ক লিওনেল মেসির নেওয়া পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের। এরপর বিরতির আগে ম্যাক আলিস্টারের হেড ও হুলিয়ান আলভারেজের জোরালো শট ঠেকিয়ে দেন তিনি।
খেলার ফলাফল
আর্জেন্টিনা-০
মিসর-১ (ইয়াসের ইব্রাহিম)

