Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 17 July 2026, 01:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ট্রফি ছাড়াই উল্লাসে মাতল ভারত
    খেলাধুলা

    ট্রফি ছাড়াই উল্লাসে মাতল ভারত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বের উত্তাপ যেন বেড়েই চলেছে। এর থেকে রেহাই পায়নি এশিয়া কাপও। টুর্নামেন্টের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দী দুই দেশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে। ফাইনালেও থেমে থাকেনি এর রেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও, নিজেদের মেডেল বা ট্রফি না নিয়েই মাঠ ছেড়ে রাজনৈতিক বৈরিতার উত্তাপকে বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা।

    এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে গতকাল রাতে প্রথম ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের দারুণ এক ফাইনাল উপহার দিয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও শিরোপা জিতে নেয় ভারত। এ নিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ম্যান ইন ব্লুরা।

    তবে, পুরস্কার বিতরণী মঞ্চে শুরু হয় আসল নাটকীয়তা। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা। এছাড়া কুলদিপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার। এই তিনটি ব্যক্তিগত পুরস্কার তারা অন্যান্য অতিথিদের কাছে থেকে গ্রহণ করলেও পাকিস্তানি কর্মকর্তা মহসিন নাকভিকে উপেক্ষা করেন।

    নাটকীয়তা চরমে পৌঁছায় পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে এসে। ব্যক্তিগত পুরস্কার দেয়ার পর ভারতীয় দলকে মেডেল ও ট্রফি দেয়ার কথা ছিল। কিন্তু তখনই মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি। তার সঙ্গে একে একে নেমে যান অতিথিরাও। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ায় নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছে চ্যাম্পিয়ন ভারতীয় দল।

    তবে, ট্রফি গ্রহণ না করলেও, ভারতীয় দলের ক্রিকেটাররা ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন করেন এবং মাঠের ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে ছবিও তোলেন।

    এদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়া এএনআইকে বলেছেন, মহসিন নাকভি পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হওয়ায় তার কাছ থেকে ট্রফি গ্রহণে অনিচ্ছুক ভারত। তবে এর মানে এই নয় যে, ট্রফি ও পদকগুলো পাকিস্তানের সঙ্গে থেকে যাবে। দ্রুতই ট্রফি ও পদকগুলো ভারতের হাতে তুলে দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন বিসিসিআই সচিব। অন্যদিকে, আইসিসির আগামী নভেম্বরে দুবাই সম্মেলনে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে পাকিস্তান।

    ট্রফি ছাড়াই উল্লাসে মাতল ভারত
    পূর্ববর্তী খবরইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
    পরবর্তী খবর শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিতে চায় ব্রিটেন

    আরো সংবাদ পড়ুন

    ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী

    July 17, 2026

    ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

    July 17, 2026

    কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত-বাহরাইনেও হামলা

    July 17, 2026

    চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    July 17, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

    July 17, 2026

    ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

    July 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.