প্রথমার্ধে স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হয় কানাডার টরন্টো স্টেডিয়ামে।
কানাডার একাদশ
ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।
বসনিয়া ও হার্জেগোভিনা একাদশ
নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।

