Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 11:49: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » প্রথম খেলোয়াড় হিসেবে যে রেকর্ড মেসির
    খেলাধুলা

    প্রথম খেলোয়াড় হিসেবে যে রেকর্ড মেসির

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মেজর লিগ সকারে প্রতি ম্যাচেই যেন নতুন করে নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও এমন আধিপত্য ধরে রেখেছেন তিনি, যা ইউরোপের নামীদামি ফরোয়ার্ডরাও ছুঁতে পারছেন না।

    এরই ধারাবাহিকতায়, এক অবিশ্বাস্য রেকর্ড করে আবারও ভক্ত-সমর্থকদের চমকে দিলেন বিশ্বকাপজয়ী তারকা। এবার মেসি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১৩শ’ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। আর তাকে এ মাইলফলকটি স্পর্শ করতে সহায়তা করেছে এমএলএস’র ম্যাচটি।

    রোববার, এমএলএস ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ৪-০ গোলে জয়ের ম্যাচে লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ম্যাচের ১৯তম মিনিটে দারুণ শটে তিনি নিজে গোল করেন।

    এছাড়া, বাকি তিনটি গোলে সতীর্থদের নিখুঁত পাস বাড়িয়ে সহায়তা করেন তিনি। মেসির এ জাদুকরী পারফরম্যান্সের সুবাদে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠেছে।

    মায়ামিকে তিন গোলে সহায়তা করে আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সব মিলিয়ে অ্যাসিস্টের সংখ্যা হলো ৪শ’ ৪টি। হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফ্রেঞ্চ পুসকাসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির।অন্যদিকে, পেশাদার ফুটবলে সব মিলিয়ে মায়ামি তারকার গোল সংখ্যা ৮শ’ ৯৬টি।

    তবে, মেসির গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা ১৩শ’। ফুটবল ইতিহাসে এ অবিশ্বাস্য রেকর্ডটি শুধুই আর্জেন্টাইন কিংবদন্তির। এলএমটেন’র পরে থাকা পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ও অ্যাসিস্টের সংখ্যা ১ হাজার ২শ’ ১৩টি।

    এই রেকর্ড গড়তে মেসির সময় লেগেছে ১ হাজার ১শ’ ৩৫ ম্যাচ। অন্যদিকে, রোনালদো ১ হাজার ২শ’ ১৩টি গোলের রেকর্ড গড়েছেন ১ হাজার ২শ’ ৯৮ ম্যাচ খেলে। আর তাইতো, এ বয়সেও ফুটবলের দুই মহাতারকার এমন পারফরম্যান্স বুঝিয়ে দেয়, কেন তারা এখনো সবার থেকে এগিয়ে।

    প্রথম খেলোয়াড় হিসেবে যে রেকর্ড মেসির
    পূর্ববর্তী খবরবাংলাদেশের সঙ্গে সামুদ্রিক পরিবহণে সহযোগিতায় আনুষ্ঠানিক রূপরেখার প্রস্তাব পাকিস্তানের
    পরবর্তী খবর উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.