Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 03:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ফিফা বিশ্বকাপ: আজ উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
    খেলাধুলা

    ফিফা বিশ্বকাপ: আজ উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

    আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

    উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। অনুষ্ঠানে আরও থাকবেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় শিল্পীরা।

    এবারের উদ্বোধনী ম্যাচ অনেকটা ২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তির মতো। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর আগের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবার অবশ্য ভেন্যু মেক্সিকোর ঘরের মাঠ। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিকরা খেলবে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।

    মেক্সিকোর রক্ষণভাগকে শক্ত ভিত হিসেবে দেখা হচ্ছে। অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া দলটি গত ৮ ম্যাচের ৬টিতেই ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে।

    অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি।

    বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।

    সবশেষে শনিবার (১৩ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা।

    ফিফা বিশ্বকাপ: আজ উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
    পূর্ববর্তী খবরসালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
    পরবর্তী খবর ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.