Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 05:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বিপিএল স্থগিত করল বিসিবি
    খেলাধুলা

    বিপিএল স্থগিত করল বিসিবি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিপিএল স্থগিত করল বিসিবি

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচই বয়কট করেছেন ক্রিকেটাররা। এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি হচ্ছে না। এর আগে, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

    গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। এরপর আজ তাকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদ না ছাড়লে ক্রিকেটাররা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন।

    ক্রিকেটাররা অবশ্য বিকেলে সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা দেয়া হলে তারা সন্ধ্যার ম্যাচটি খেলবেন। তবে দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি। ক্রিকেটারদের বয়কটের মুখে বিসিবি এখন নিজেদের ফ্লাগশিপ টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিলো।

    পূর্ব সূচি অনুযায়ী, টসের মুহূর্তে ধারাভাষ্যকার ও ম্যাচ অফিশিয়ালসদের মাঠে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তবে খেলার কোনো প্রস্তুতি নেই। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয়েছে। পিচও ঢেকে দেওয়া হয়েছে।

    ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নাজমুল পদত্যাগ না করায় দুপুর ১টায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

    বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তাঁরা। এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

    বিপিএল স্থগিত করল বিসিবি
    পূর্ববর্তী খবরইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক
    পরবর্তী খবর আজ পবিত্র শবে মেরাজ

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    September 4, 2026

    দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.