Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 01:17: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
    খেলাধুলা

    ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কAugust 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

    একসময় ব্রাজিল দলের নিয়মিত মুখ ছিলেন ডেভিড লুইজ। অভিজ্ঞ এই ডিফেন্ডার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে এক নারীকে গুম করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের হওয়ার পর আদালত ভুক্তভোগীর জন্য সুরক্ষা আদেশ জারি করেছেন, যেন লুইজ তার কাছাকাছি যেতে না পারেন।

    ৩৮ বছর বয়সী লুইজ চলতি মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির সঙ্গে চুক্তি করেছেন। এর আগে তিনি ব্রাজিলের ফোর্তালেজায় খেলেছেন। অভিযোগকারী নারী ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা দাবি করেছেন, ফোর্তালেজায় খেলার সময় তার সঙ্গে লুইজের সম্পর্ক ছিল। সে সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

    সেয়ারার সেনাদর পম্পেউ শহরের বাসিন্দা ও এক সন্তানের জননী বারবারোসা গত ২৫ আগস্ট পুলিশের কাছে অভিযোগ করেন। পরদিনই আদালতে সুরক্ষার আবেদন জানান তিনি। সিয়ারার কোর্ট অব জাস্টিস বুধবার জরুরি ভিত্তিতে রিস্ট্রেইনিং আদেশ দেন, যাতে স্থানীয় কর্তৃপক্ষকে তার নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেয়া হয়।

    বারবারোসার আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা জানিয়েছেন,ইনস্টাগ্রামে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। সেখানেই হুমকি দেন লুইজ। ব্রাজিলের সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল দাবি করেছে, তারা হুমকিমূলক বার্তার স্ক্রিনশটও হাতে পেয়েছে। একটি বার্তায় লুইজ লিখেছেন,‘আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। বুদ্ধি খাটানোর চেষ্টা কোরো না। তোমার ছেলেকে এর পরিণতি ভোগ করতে হতে পারে।’

    আবার অন্য এক বার্তায় লুইজ হুমকি দেন,‘আমি চাইলে তোমাকে গায়েব করতে পারি। আমার লোক জানে তুমি কোথায় আছ। আমার কিছুই হবে না।’ আইনজীবীর ভাষ্য, এই বার্তাগুলোর কারণে তার মক্কেল ভেবেছেন যে ২০১০ সালের কুখ্যাত ‘এলিজা সামুদিও’ ঘটনার মতো কিছু ঘটতে পারে। সামুদিও তখন গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেস ডি সুজার হাতে অপহরণের পর খুন হয়েছিলেন।

    এ বিষয়ে লুইজের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে,‘মামলাটি বিচারিক গোপনীয়তার আওতায় রয়েছে। ফলে খেলোয়াড় কোনো প্রকাশ্য মন্তব্য করবেন না। তিনি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করেন উপযুক্ত কর্তৃপক্ষ সত্য উদঘাটন করবে।’

    David Luiz ডেভিড লুইজ ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
    পূর্ববর্তী খবরদেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব
    পরবর্তী খবর চীনে এসসিও সম্মেলন: অংশ নিচ্ছেন কারা?

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    September 3, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    September 3, 2026

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    September 3, 2026

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.