Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 5 August 2026, 04:52: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » সেমিফাইনালের আগে যে বিদায়ী বার্তা দিলেন মেসি
    খেলাধুলা

    সেমিফাইনালের আগে যে বিদায়ী বার্তা দিলেন মেসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর ১৫ দিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘাঁটি গেড়েছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পরবর্তী ছন্দময় অভিযাত্রার বেশিরভাগ জুড়েই সঙ্গী ছিল এই ক্যাম্প। অবশেষে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারের সঙ্গে যাত্রা শেষ হচ্ছে লিওনেল মেসিদের। তাই তো বিদায়কালে তিনি সেই শহর ও ‘মিনি আর্জেন্টিনা’ হয়ে ওঠা জায়গার প্রতি কৃতজ্ঞতা জানালেন।

    টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত কানসাস সিটিকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সেখানে তিনি লেখেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ প্রায় একইভাবে কৃতজ্ঞতা জানালেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।’

    কানসারের শেষবারের মতো অনুশীলন সেরেছে স্কালোনির শিষ্যরা। নিজেদের চিরাচরিত বিদায়ী বারবিকিউ আয়োজনের পর চূড়ান্তভাবে নিজেদের বেসক্যাম্প ছেড়ে যাবে আর্জেন্টিনা। আগামীকাল দিবাগত রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে হবে ফাইনালে ওঠার এই দ্বৈরথ। আর্জেন্টিনা আর কানসাসে ফিরবে না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক, দলটির পরবর্তী গন্তব্য হবে অন্য শহর।

    ফাইনালে উঠতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নিউইয়র্কের নিউজার্সিতে যাবে আলবিসেলেস্তেরা। আর সেমিফাইনালে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামিতে। স্কালোনির আর্জেন্টিনার জন্য কানসাস কেবল একটি অনুশীলন কেন্দ্র ছিল না, তার চেয়েও বেশি কিছু। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ খেলতে তারা সেখান থেকে ভ্রমণ করেছে এবং ম্যাচ শেষে আবার কানসাসেই ফিরে গিয়ে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি চালিয়ে গেছে।

    নকআউট পর্বে এসে সেই রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতেই থেকে যায়। এরপর মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে যায় আটলান্টায়। যদিও সেই ম্যাচের পর আরেকবার তারা ফিরে আসে পরিচিত ঘাঁটি কানসাসে। সবমিলিয়ে মেসি-লিসান্দ্রোদের সংক্ষিপ্ত পোস্টের তাৎপর্য অনেক গভীর। তারা এমন একটি শহরকে বিদায় জানাচ্ছে, যেটি বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সঙ্গী ছিল। যেখান থেকে যাত্রা শুরুর পর আলবিসেলেস্তেদের আরেকটি বিশ্বকাপ ফাইনালের দুয়ারে এনে দাঁড় করিয়েছে কানসাস।

    সেমিফাইনালের আগে যে বিদায়ী বার্তা দিলেন মেসি
    পূর্ববর্তী খবরআবারও কমলো স্বর্ণের দাম
    পরবর্তী খবর ইরানে একের পর এক মার্কিন হামলা

    আরো সংবাদ পড়ুন

    ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

    ২২ বছরের রঙিন পথচলার ইতি টানলেন মেক্সিকান গ্রেট ওচোয়া

    আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ অ্যাসোসিয়েশনের

    August 4, 2026

    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

    August 4, 2026

    বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 4, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

    August 4, 2026

    ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থানে: আরাঘচি

    August 4, 2026

    গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘মতপার্থক্য’ রয়েছে: নেতানিয়াহু

    August 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.