Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 10 July 2026, 05:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর দিনে ম্যাচসেরা জ্যোতি 
    খেলাধুলা

    স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর দিনে ম্যাচসেরা জ্যোতি 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর দিনে ম্যাচসেরা জ্যোতি

    চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আলো ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতিরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

    শুক্রবার (৩০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে ১৯১ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা। এতে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

    টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা।

    ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান)।

    বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ডার্সি কার্টারকে ফেরান মারুফা । স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল। এ ছাড়া মেগান ম্যাককলের ২০ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউই উল্লেখযোগ্য রান দিতে পারেননি। ফলে পুরো ২০ ওভার খেললেও, ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা। মারুফা সর্বোচ্চ ৩ এবং স্বর্ণা ২ উইকেট নিয়েছেন।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। তার সঙ্গে জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান ২২ রানের ইনিংস।

    তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন। এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি।

    অধিনায়ক জ্যোতি খেলেন দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ইনিংস। ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। তার ঝড়ো ফিফটিতেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলাদেশ।

    স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর দিনে ম্যাচসেরা জ্যোতি
    পূর্ববর্তী খবরইরান ইস্যুতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
    পরবর্তী খবর ফের বাড়তে পারে শীতের তীব্রতা

    আরো সংবাদ পড়ুন

    কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

    মরক্কোকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

    মরক্কোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    মরক্কোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মরক্কো- ফ্রান্সের

    গোলশূন্য সমতায় থেকে বিরতিতে মরক্কো-ফ্রান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 10, 2026

    তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    July 10, 2026

    শিগগিরই খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

    July 10, 2026

    দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত

    July 10, 2026

    সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

    July 10, 2026

    টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

    July 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.