অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর। ১৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমান আশুরের গোলে এগিয় গেছে মিসর।
ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিসর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।
তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, আর পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশুর এবার নিখুঁত হেডে জাল খুঁজে নেন।
মিসর এগিয়ে গেল, আর এই গোলটি নিঃসন্দেহে তাদের স্নায়ুর চাপ অনেকটাই কমিয়ে দিল।

