Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 03:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » তিনবার ব্যালন ডি’অরজয়ী তারকার বাসা থেকে ২০ পুরস্কার চুরি
    খেলাধুলা

    তিনবার ব্যালন ডি’অরজয়ী তারকার বাসা থেকে ২০ পুরস্কার চুরি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তিনবার ব্যালন ডি’অরজয়ী তারকার বাসা থেকে ২০ পুরস্কার চুরি

    উয়েফার সাবেক সভাপতি ও তিনবারের ব্যালন ডি’অর জেতা কিংবদন্তি মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে ২০টি ট্রফি ও মেডেল খোয়া যাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার। মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপে। তারা বলছে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় বুচেস-ডু-রোন এলাকায় অবস্থিত প্লাতিনির বাসায় চুরি হয়েছে। ওই সময় সাবেক এই ফরাসি তারকার অন্তত ২০টি মেডেল ও ট্রফি খোয়া যায়। তিনবারের ব্যালনজয়ী এই তারকা তখন আওয়াজ শুনতে পান বাগানের দিক থেকে। পরে এগিয়ে বাসায় চুরির বিষয়টি বুঝতে পারেন।

    ফ্রান্সের রেডিও আরটিএল প্রথম এই খবর প্রকাশ করে। তারা জানিয়েছে, আওয়াজ শুনে কী হচ্ছে দেখতে এগিয়ে যান প্লাতিনি। তখন তিনি কালো হুডি ও পোশাক পরা একজনকে দেখতে পান জানালার পাশে। তাকে দেখে লোকটি তড়িৎ গতিতে পালিয়ে গেলে প্লাতিনি বাসায় অনুপ্রবেশের আলামত টের পান। বাগানের ছাউনির কিছু অংশ ভেঙে নিচে পড়ে ছিল। যেখানে ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অর্জন প্রদর্শনীতে রেখেছিলেন তিনি।

    মেডেল ও ট্রফি চুরির ঘটনা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মার্শেই প্রসিকিউটর অফিস জানায়, মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি ও সন্দেহভাজনকে সনাক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে অঁবজেনে ব্রিগেডকে। এর আগে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফায় ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত সভাপতি পদে ছিলেন প্লাতিনি। পরে তার বিরুদ্ধে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারসহ আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ওঠে। মার্চে সেই মামলায় খালাস পান প্লাতিনি।

    ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করা প্লাতিনি ইউরো জিতেছেন ১৯৮৪ সালে। এ ছাড়া জুভেন্তাসের হয়ে জিতেছেন ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ)। ব্যক্তিগত তিনবার (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) জিতেছেন ব্যালন ডি’অর।

    তিনবার ব্যালন ডি’অরজয়ী তারকার বাসা থেকে ২০ পুরস্কার চুরি
    পূর্ববর্তী খবরওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা ট্রাম্পের
    পরবর্তী খবর বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও পাই না: সাফা কবির

    আরো সংবাদ পড়ুন

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

    হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    June 25, 2026

    শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

    June 25, 2026

    ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

    June 25, 2026

    বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

    June 25, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক: তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

    June 25, 2026

    মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.