Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 05:14: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি
    খেলাধুলা

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে দলটির মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা অরেলিয়েন চুয়ামেনি চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

    ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ত’ এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত উরুর চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে তাঁর অন্তত চার দিন সময় লাগতে পারে।

    বর্তমানে ফ্রান্সের মেডিকেল টিম চুয়ামেনির শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং ফ্রান্স শেষ ষোলোর বাধা পার করতে পারলে, সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে কানাডা কিংবা মরক্কোর বিপক্ষে ম্যাচে আবার মাঠে দেখা যেতে পারে মাঝমাঠের এই ‘অতন্দ্র প্রহরী’কে।

    এক নজরে ফ্রান্স বনাম প্যারাগুয়ে

    • ম্যাচ: শেষ ষোলো (রাউন্ড অব সিক্সটিন)

    • সময়: শনিবার দিবাগত রাত ৩:০০ টা

    • ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম

    চুয়ামেনির আকস্মিক অনুপস্থিতি ফরাসি কোচ দিদিয়ের দেশমকে তাঁর চেনা কৌশলে পরিবর্তন আনতে বাধ্য করছে। চলতি বিশ্বকাপে ফ্রান্সের খেলা চার ম্যাচের তিনটিতেই মাঝমাঠের নিয়ন্ত্রণে দেশমের মূল ভরসা ছিল আদ্রিয়েন রাবিও ও চুয়ামেনি জুটি।

    ফরাসি গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, চুয়ামেনির জায়গায় আজ শুরুর একাদশে দেখা যেতে পারে রোমার ২৫ বছর বয়সী মিডফিল্ডার মানু কোনেকে। এটি হলে চলতি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাবেন তিনি। এর আগে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে রাবিওর সঙ্গে মাঝমাঠ সামলেছিলেন কোনে। স্বস্তির খবর হলো, চুয়ামেনি ছাড়া ফরাসি শিবিরে নতুন কোনো চোটের আঘাত নেই।

    এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফেবারিট ফ্রান্স। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই শতভাগ জয় তুলে নিয়েছে তারা, যার প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জালে অন্তত তিনটি করে গোল দিয়েছে দেশমের শিষ্যরা। অন্যদিকে, শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী জার্মানিকে টাইব্রেকারে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে প্যারাগুয়ে। তবে উড়তে থাকা ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে চুয়ামেনির এই চোট ফরাসি শিবিরে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

    ছিটকে গেলেন চুয়ামেনি প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা
    পূর্ববর্তী খবরতিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল
    পরবর্তী খবর এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    আরো সংবাদ পড়ুন

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

    একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    ২২ বছরের রঙিন পথচলার ইতি টানলেন মেক্সিকান গ্রেট ওচোয়া

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

    July 24, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    July 24, 2026

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    July 24, 2026

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    July 24, 2026

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    July 24, 2026

    শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.