Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 13 August 2026, 11:45: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ফিফার নতুন আইনে লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা
    খেলাধুলা

    ফিফার নতুন আইনে লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফিফার নতুন আইনে লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা

    চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকা দাবি করেছিলেন, বেনফিকার আর্জেন্টাইন তারকা তাকে বর্নবাদী গালি দিয়েছেন। সেই ঘটনায় প্রেস্তিয়ান্নি লাল কার্ড তো দেখেছেনই, ফিফা নতুন আইন করতেও বাধ্য হয়েছে। মাঠে এখন মুখ ঢেকে কিছু বললেই লাল কার্ডের বিধান করা হয়েছে। চলতি বিশ্বকাপে সে আইনে প্রথম শাস্তি পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।

    প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে মের্ত মুলদুর সঙ্গে কথা বলায় লাল কার্ড দেখেছেন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী এটাই ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের শাস্তির প্রয়োগ।

    শনিবার (২০ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচে ঘটে এই ঘটনা। প্রথমার্ধের শেষদিকে উত্তেজনা চরমে ওঠে। সেই সময় আলমিরন মুখ ঢেকে তুর্কি ডিফেন্ডার মুলদুরের সঙ্গে কথা বলেন। মুলদুর সঙ্গে সঙ্গে রেফারিকে বিষয়টি জানান। পরে ভিএআরের পরামর্শে ঘটনাটি পর্যালোচনা করে রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।

    এল সালভাদরের রেফারি ইভান বার্টন স্টেডিয়ামে উপস্থিত সবাইকে বলেন, ‘পর্যালোচনার পর দেখা গেছে, প্যারাগুয়ের ১০ নম্বর খেলোয়াড় মুখ ঢেকে কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত, লাল কার্ড।’

    ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচটি এভাবেই ইতিহাসের পাতায় ঢুকে গেল। কারণ এটি ছিল নতুন নিয়মের প্রথম প্রয়োগ।

    এই নিয়ম চালুর পেছনে আছে চ্যাম্পিয়ন্স লিগের সেই বিতর্কিত ঘটনাটি, যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস দাবি করেছিলেন, বেনফিকার তারকা প্রেস্তিয়ান্নি তাকে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। মুখ ঢেকে রাখায় ঠোঁট পড়ে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

    এরপর ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের মুখোমুখি অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো যেতে পারে।

    ফিফার নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি এক বিবৃতিতে জানায়, ‘বৈষম্যমূলক বা অনুপযুক্ত আচরণ গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকার ঘটনায় লাল কার্ডের বিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।’

    আলমিরন এই বিশ্বকাপে নতুন নিয়মের কারণে আগেও আলোচনায় এসেছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে টিম রিমকে প্রথমে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ভিএআর হস্তক্ষেপ করে জানায়, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্ত বদলান এবং রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরনকে অভিনয়ের (সিমুলেশন) দায়ে হলুদ কার্ড দেখান।

    নতুন নিয়মে ভিএআরের ক্ষমতাও বাড়ানো হয়েছে। এখন গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া, এমনকি স্পষ্টভাবে ভুল কর্নার কিকের সিদ্ধান্তের ক্ষেত্রেও ভিএআর রেফারিকে সহায়তা করতে পারবে, যদি দ্রুত সিদ্ধান্ত সংশোধন করা সম্ভব হয়।

    ফিফার নতুন আইনে লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা
    পূর্ববর্তী খবরদুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
    পরবর্তী খবর তুরস্কের বিপক্ষে ১০ জনকে নিয়েই জিতল প্যারাগুয়ে

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

    মক্কা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: সৌদি বাদশাহ

    মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

    হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    August 13, 2026

    ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    August 13, 2026

    দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

    August 13, 2026

    ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

    August 13, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 12, 2026

    মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

    August 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.