দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা এনেছে জর্ডান। ৫০ মিনিটে গোল করেছেন নুর আল–রাওয়াবদেহ। বিশ্বকাপ অভিষেক হওয়া জর্ডান প্রথম ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে পিছিয়ে গেছে। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় ম্যাচের ২১ মিনিটে গোল করেছেন রোমানো স্মিড। জর্ডানের সঙ্গে ১ গোলে এগিয়ে বিরতিতে যায় অস্ট্রিয়া।

