Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 02:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বিশ্বকাপ ফাইনালের আগে ‘একমাত্র ভয়’ কী নিয়ে, জানালেন স্পেন কোচ
    খেলাধুলা

    বিশ্বকাপ ফাইনালের আগে ‘একমাত্র ভয়’ কী নিয়ে, জানালেন স্পেন কোচ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্বকাপ ফাইনালের আগে ‘একমাত্র ভয়’ কী নিয়ে, জানালেন স্পেন কোচ

    আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কোচ বেশ নির্ভার। কিন্তু একটি ব্যাপার লুইস দে লা ফুয়েন্তের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে: টিম হোটেলে তাদের হেলিকপ্টারে ফিরতে হবে।

    সাবেক ছাত্র লিওনেল স্কালোনির দলের মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচ বেশ শান্ত। রসিকতা করতেও ছাড়লেন না। তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের বিশালতায় না হারিয়ে এই উপলক্ষটা সাদরে গ্রহণ করতে চান তিনি।

    হেসে দে লা ফুয়েন্তে বললেন, ‘আমার একটু ভয় করছে। কারণ আমাদের হেলিকপ্টারে ফিরে যেতে হবে। আমরা হেলিকপ্টারে এসেছিলাম। প্রেস কনফারেন্স শেষ হতেই আমাদের উড়াল দিতে হবে। এটা সত্যিই আমাকে উদ্বিগ্ন করে তুলছে।’

    আর্জেন্টিনা ম্যাচের চাপ নেই তার মনে, ‘তবে আর কিছু না। আমি একদম শান্ত আছি। আমরা এই পরিস্থিতিতে থাকতে পেরে ভাগ্যবান।’

    দে লা ফুয়েন্তের অধীনে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা তাড়া করবে তারা। টানা দ্বিতীয় শিরোপার মিশনে থাকা দলের মুখোমুখি হবে। রানার্সআপদের কেউ মনে রাখে না-পুরোনো সেই কথা মনে করিয়ে দিতে নড়েচড়ে বসলেন কোচ। শান্ত কণ্ঠে জানালেন, ট্রফির জন্য লড়াইয়ের অবস্থানে থাকাকেই সৌভাগ্য মনে করছেন তিনি।

    দে লা ফুয়েন্তে বললেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের মতো একটি অবস্থানে থাকা, ফাইনালে পৌঁছানো। আমি প্রতি বছর বিশ্বকাপ ফাইনালে উঠে হেরে গেলেও খুশি হতাম। কিন্তু ফাইনালে পৌঁছানো এবং শিরোপার জন্য লড়াই করার সুযোগ পাওয়াটাই আসল কথা।’

    তিনি বলে গেলেন, ‘আমরা আমাদের শক্তি ও গুণাবলিকে কাজে লাগিয়ে সেই মুহূর্তটি উপভোগ করতে যাচ্ছি, পাশাপাশি আমাদের প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখব, যারা সত্যিই একটি দুর্দান্ত দল।’

    মনস্তাত্ত্বিকের চেয়ে কৌশলগত লড়াই বেশি হবে মনে করেন তিনি। তার মতে আর্জেন্টিনা ও স্পেনের কৌশল ও চেতনা এক। স্পেন কোচ বললেন, ‘এখানে দুটি শীর্ষস্তরের দল রয়েছে। অনেক মিল থাকা দুটি চমৎকার দল—তাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার দিক থেকে। তাই আমার মনে হয় এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে।’

    তিনি বলে গেলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের কৌশলের দিক থেকে আর্জেন্টিনা এবং স্পেন—উভয় দলই এমন একটি ম্যাচ খেলতে মাঠে নামছে যেখানে মেধা, প্রতিভা ও ভালো ফুটবল অন্য যেকোনো বিষয়ের ওপর জয়ী হবে।’

    জানালেন স্পেন কোচ বিশ্বকাপ ফাইনালের আগে ‘একমাত্র ভয়’ কী নিয়ে
    পূর্ববর্তী খবরভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
    পরবর্তী খবর পানি বাড়ছে কাপ্তাই হ্রদে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬ গেট

    আরো সংবাদ পড়ুন

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    September 5, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    September 5, 2026

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    September 5, 2026

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    September 5, 2026

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.