Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 21 June 2026, 12:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও
    খেলাধুলা

    বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও।

    ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা দলটি আজ (রোববার) ৩০ নম্বর দল ইকুয়েডরকে রুখে দিয়েছে। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচের নায়ক অবশ্য কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে তিনি সর্বোচ্চ ১৫ শট ঠেকিয়ে রেকর্ড গড়েছেন।

    লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই পরাশক্তিকেই হারিয়ে এসেছিল। এমনকি বাছাই শেষে তারা (দ্বিতীয়) ছিল সেলেসাওদের উপরে, তাদের সামনে ছিল কেবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। সেই ইকুয়েডর এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে। এবার কুরাসাও তাদের গোলশূন্য ড্রয়ে আটকে দিলো।

    কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এক পয়েন্ট নিয়েই কুরাসাও ইতিহাস গড়েছে। ইকুয়েডরের বিপক্ষে ড্র করে একটি পয়েন্ট পেয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি। স্বভাবতই তাদের কাছে এই অর্জন অনেক বড়। ফলে খেলা শেষে কুরাসাওয়ের জয় উদযাপন এবং ইকুয়েডর ড্র করেও হারের হতাশায় পুড়েছে। লাতিন দেশটি কুরাসাওয়েল ইস্পাতসম দেয়াল ভেদ করার কার্যকর উপায় খুঁজে পায়নি। আর শেষসীমায় দাঁড়িয়ে ছিলেন গোলরক্ষক এলয় রুম।

    কুরাসাও গোলরক্ষক অতিরিক্ত সময়ে গড়ায়নি এমন বিশ্বকাপ ম্যাচে (১৯৬৬ সালের পর থেকে, ওই আসর থেকে রেকর্ড সংরক্ষিত) সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড গড়লেন। আর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ এবং বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল বাঁচানোর রেকর্ড থেকে তিনি মাত্র একটি শট দূরে। যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ড ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।

    ৩৭ বছর বয়সী এই গোলরক্ষকের নায়ক হওয়ার ম্যাচটি অবশ্য কোনো দলেরই বিশ্বকাপ থেকে বিদায় ঘটায়নি। ড্র করায় উভয় দলের সামনেই এখনও নকআউট পর্বে খেলার আশা বেঁচে আছে। যদিও বিশ্বকাপের নবাগত দল কুরাসাও গোল ব্যবধানে পিছিয়ে থাকবে জার্মানির কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ায়।

    ৭৮ বছর ডিক অ্যাডভোকাটের দল কুরাসাও প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও বক্সে গিয়ে নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে। ভুল পাস কিংবা গোলবারের অনেক বাইরে দিয়ে শট নিয়েছেন ফুটবলাররা। বিপরীতে প্রথম মিনিটেই বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর, কিন্তু অধিনায়ক ইনার ভ্যালেন্সিয়া গোলরক্ষক রুমকে একা পেয়েও সেটি জালে জড়াতে পারেননি। আর বাকি সময়ে ভ্যালেন্সিয়া-ময়েসেস কাইকেদোদের রীতিমতো হতাশার চরম পর্যায় দেখিয়েছেন কুরাসাও গোলরক্ষক।

    পূর্ববর্তী খবরআইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জার্মানি
    পরবর্তী খবর বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    তিউনিশিয়ার বিপক্ষে ৩ গোলে এগিয়ে জাপান

    তিউনিশিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    ২৯ মিনিটেই তিউনিশিয়ার জালে জাপানের ২য় গোল

    তিউনিসিয়ার বিপক্ষে তিন মিনিটেই এগিয়ে জাপান

    আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জার্মানি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    June 21, 2026

    তিউনিশিয়ার বিপক্ষে ৩ গোলে এগিয়ে জাপান

    June 21, 2026

    তিউনিশিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    June 21, 2026

    ২৯ মিনিটেই তিউনিশিয়ার জালে জাপানের ২য় গোল

    June 21, 2026

    বিশ্ব বাবা দিবস আজ

    June 21, 2026

    তিউনিসিয়ার বিপক্ষে তিন মিনিটেই এগিয়ে জাপান

    June 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.