Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 17 July 2026, 12:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
    খেলাধুলা

    সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    লর্ডসে ভারতীয় ইনিংসের ২১তম ওভারে বেন স্টোকসের বলে এজ হয়ে স্লিপে ধরা পড়েন করুন নায়ার। যা বাঁ দিকে ঝুঁকে এক হাতে তালুবন্দি করেই বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ তারকা জো রুট। এর মধ্য দিয়ে তিনি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচটি ধরলেন। লর্ডস টেস্ট শুরুর আগে যৌথভাবে রুটের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন সাবেক ভারতীয় তারকা রাহুল দ্রাবিড়।

    করুন নায়ারের ক্যাচটি ছিল টেস্টে রুটের ২১১তম। এজবাস্টন টেস্টে রাহুল দ্রাবিড়ের সমান ২১০টি ক্যাচ নিয়েছিলেন রুট। সেটিকেই ছাড়িয়ে গেলেন এবার। ফলে সাবেক ভারতীয় কোচ এই তালিকার দুইয়ে নেমে গেলেন। এ ছাড়া টেস্টে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় যথাক্রমে আছেন– মাহেলা জয়াবর্ধনে (২০৫), স্টিভেন স্মিথ (২০০) ও জ্যাক ক্যালিস (২০০)।

    বিশ্বরেকর্ড গড়া ২১১টি ক্যাচ ধরতে রুট খেলেছেন ১৫৬ টেস্ট। আর রাহুল ২১০টি ক্যাচ নিতে ১৬৪ টেস্ট খেলেছেন। রুট প্রতি ক্যাচ নিয়েছেন ০.৭১২ ইনিংসে। এদিক থেকে অবশ্য তার ওপরেও একাধিক ক্রিকেটার আছেন। ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়া রুট এর আগে ব্যাট হাতেও রেকর্ডগড়া ইনিংস খেলেছেন। তৃতীয় ব্যাটার হিসেবে লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। এ ছাড়া টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি পঞ্চম সর্বোচ্চ ৩৭টি সেঞ্চুরির রেকর্ডও গড়েন। রুটের ব্যাটে ভারতের বিপক্ষে যৌথভাবে (আরেকজন স্টিভ স্মিথ) সর্বোচ্চ ১১তম টেস্ট সেঞ্চুরিও এসেছে এদিন।

    এদিকে, চলমান লর্ডস টেস্টে সমানে সমান টক্কর দিচ্ছে ভারত-ইংল্যান্ড দু’দলই। সিরিজে ১-১ সমতা নিয়ে তারা লর্ডস টেস্টে মুখোমুখি হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৩৮৭ রান তুলেছে। তাদের পক্ষে রুট সর্বোচ্চ ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১ ও সমান ৪৪ রান করে আসে ওলি পোপ এবং বেন স্টোকসের ব্যাটে। বিপরীতে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ একাই ৫ উইকেট শিকার করেছেন।

    এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। অধিনায়কত্ব পাওয়ার পর দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল আউট হয়েছেন মাত্র ১৬ রান করে। এ ছাড়া যশস্বী জয়সওয়াল ১৩ ও করুন নায়ার আউট হন ৪০ রানে। দিন শেষে লোকেশ রাহুল ৫৩ এবং ঋষভ পান্ত ১৯ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ইংলিশদের চেয়ে ভারত এখনও পিছিয়ে আছে ২৪২ রানে। এই ম্যাচ দিয়ে ৪ বছর টেস্টে ফিরেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। তার পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও স্টোকস।

    সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
    পূর্ববর্তী খবরদুর্গাপূজায় টালিউডে নওশাবার প্রথম সিনেমা
    পরবর্তী খবর বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

    আরো সংবাদ পড়ুন

    ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী

    July 17, 2026

    ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

    July 17, 2026

    কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত-বাহরাইনেও হামলা

    July 17, 2026

    চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    July 17, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

    July 17, 2026

    ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

    July 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.