Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 2 November 2026, 07:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক, প্রার্থী হলেন লানা নুসেইবেহ
    আন্তর্জাতিক

    জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক, প্রার্থী হলেন লানা নুসেইবেহ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক, প্রার্থী হলেন লানা নুসেইবেহ

    জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে প্রার্থী ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে আমিরাতের দূত হিসেবে দায়িত্ব পালন করা লানা নুসেইবেহকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে আবুধাবি।

    মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ছয় দফা ভোটাভুটির পরও পাঁচ স্থায়ী সদস্যের কাছে গ্রহণযোগ্য প্রার্থী পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে মহাসচিব পদে নুসেইবেহর প্রার্থিতাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    বার্তাসংস্থা আনাদোলু বলছে, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আরব আমিরাতের লানা নুসেইবেহ। বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়ন দেয়ার পর তিনি এ ঘোষণা দেন।

    এক বিবৃতিতে নুসেইবেহ বলেন, ‘আমার পেশাগত জীবনের বড় একটি অংশ কেটেছে জাতিসংঘের ভেতরে ও এর কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে কাজ করে। অটল ও দৃঢ়প্রতিজ্ঞ কূটনীতি কী অর্জন করতে পারে, তা আমি সরাসরি দেখেছি।’

    তিনি আরও বলেন, ‘তবে কূটনীতি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার পরিণতি কী হয় তাও আমি দেখেছি। আমরা যা দেয়ার প্রতিশ্রুতি দিই আর বাস্তবে যা দিতে পারি, তার মধ্যে ব্যবধান বাড়লে আস্থা কমে যায়। একই সঙ্গে কমে যায় আমাদের কার্যকর পদক্ষেপ নেয়ার সক্ষমতাও।’ এদিকে নির্বাচনের দিকে মনোযোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের নিজ পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসেইবেহ।

    গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতিদের কাছে চিঠি দিয়ে নুসেইবেহকে মনোনীত করেছেন।

    প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদে ছয় দফা ভোটাভুটির পরও পাঁচ স্থায়ী সদস্য তথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে গ্রহণযোগ্য কোনো প্রার্থী পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতেই আমিরাতের পক্ষ থেকে নতুন এ মনোনয়ন এলো।

    জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ অক্টোবর নিরাপত্তা পরিষদে সর্বশেষ প্রাথমিক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে।

    জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক প্রার্থী হলেন লানা নুসেইবেহ
    পূর্ববর্তী খবরনিরাপদ সড়ক দিবস পালন, গতিসীমা রক্ষা ও সচেতনতার আহ্বান
    পরবর্তী খবর দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম

    আরো সংবাদ পড়ুন

    হামলার প্রতিক্রিয়ায় কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

    নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

    নতুন চুক্তি ‘ট্যাপ’ স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া

    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব

    নেভিগেশন ব্যবস্থা শক্তিশালী করতে ভারতের সফল স্যাটেলাইট উৎক্ষেপণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাভারকে মাদকমুক্ত ও নিরাপদ নগরী করার ঘোষণা মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের

    November 1, 2026

    দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

    November 1, 2026

    পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

    November 1, 2026

    জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

    November 1, 2026

    শাপলা চত্বরের মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি আজ

    November 1, 2026

    হামলার প্রতিক্রিয়ায় কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

    November 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.