Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 02:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    JOINT BASE ANDREWS, MARYLAND - JULY 22: U.S. President Donald Trump motions to reporters after getting off Air Force One on July 22, 2026 at Joint Base Andrews, Maryland. Trump is returning from attending a dignified transfer at Dover Air Force Base and a rally in Georgia. (Photo by Kevin Dietsch/Getty Images)

    ‘আব্রাহাম অ্যাকর্ডসের’ পরিধি বাড়িয়ে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানকে ঠেকাতে মার্কিন মিত্রদের নিয়ে একটি আঞ্চলিক জোট তৈরিসহ মধ্যপ্রাচ্য নিয়ে তিনটি বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দুই মার্কিন কর্মকর্তা এবং আরও দুটি সূত্রের বরাত দিয়ে ট্রাম্পের পছন্দের মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুদ্ধ-পরবর্তী এমন একটি কৌশল নিয়ে কাজ করছে, যার মূল লক্ষ্য ইরানকে প্রতিহত করতে আঞ্চলিক প্রচেষ্টা জোরদার করা এবং ইসরায়েলের সঙ্গে সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পরিধি বাড়ানো।

    এক্সিওস জানায়, পরিকল্পনাটি এখনও খসড়া তৈরির পর্যায়ে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর এবং ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিচালনার জন্য এটি তৈরি করা হচ্ছে।

    সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে দুটি বৈঠক করেছেন। এসব বৈঠকে পরিকল্পনাটি নিয়ে আলোচনা এবং বিভিন্ন ধারণা তুলে ধরা হয়েছে।

    ব্যক্তিগত কথোপকথনে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের পর তিনি মধ্যপ্রাচ্যে ‘এর চেয়ে অনেক বড় কিছু’ নিয়ে কাজ করছেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

    সূত্রগুলোর মতে, সম্ভাব্য কৌশলটির তিনটি প্রধান উপাদান নিয়ে আলোচনা হয়েছে।

    প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রকে জামিনদার (গ্যারান্টর) হিসেবে রেখে ইরানকে প্রতিহত করতে মার্কিন মিত্রদের মধ্যে একটি আঞ্চলিক জোট তৈরি করা।

    দ্বিতীয়ত, ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী পর্যায় সুরক্ষিত করা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি করা এবং ইসরায়েল-লেবানন চুক্তি বাস্তবায়ন করা।

    তৃতীয়ত, আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানো এবং সৌদি আরব-ইসরায়েল স্বাভাবিকীকরণ চুক্তি অর্জন করা।

    আব্রাহাম অ্যাকর্ডস হলো ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একগুচ্ছ চুক্তি।

    সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসন আশা করছে, ২৭ অক্টোবরের নির্বাচনের পর গঠিত যেকোনো নতুন ইসরায়েলি সরকার যুদ্ধ-পরবর্তী এই কৌশলে সহযোগিতা করতে ইচ্ছুক ও সক্ষম হবে।

    পূর্ববর্তী খবরবন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল
    পরবর্তী খবর সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

    আরো সংবাদ পড়ুন

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৫

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

    September 7, 2026

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    September 7, 2026

    উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

    September 7, 2026

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    September 7, 2026

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    September 7, 2026

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.