Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 17 September 2026, 03:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 
    আন্তর্জাতিক

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি আরও বড় যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে।

    মঙ্গলবার (২৩ জুন) নামফো বন্দরনগরে নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

    তিনি জানান, গত বছর চালু হওয়া পাঁচ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজের পর শিগগিরই আরও একটি নতুন যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে দশ হাজার টন ধারণক্ষমতার কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। কিম জং উনের ভাষ্য, দেশের পারমাণবিক শক্তিকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    উত্তর কোরিয়া আগে জানিয়েছিল, তাদের নতুন যুদ্ধজাহাজে অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্র রয়েছে। গত এপ্রিলে এই জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও পর্যবেক্ষণ করেন কিম।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন যুদ্ধজাহাজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে জাহাজ পরিদর্শন করছেন কিম জং উন।

    বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার জন্য। তাদের দাবি, যুদ্ধের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ঠেকাতে নিজেদের প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করতে চায় পিয়ংইয়ং।

    সম্প্রতি ক্ষমতাসীন দলের এক বৈঠকেও কিম জং উন দ্রুত সামরিক আধুনিকায়নের অঙ্গীকার করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

    উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আরও জোরালো অবস্থান নিয়ে আসছে।

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা
    পূর্ববর্তী খবরপ্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ
    পরবর্তী খবর তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    আরো সংবাদ পড়ুন

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু

    বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

    রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

    দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব: জাতিসংঘ মহাসচিব

    যুদ্ধ সমাপ্তির পথে, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    September 17, 2026

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    September 17, 2026

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু

    September 17, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    September 17, 2026

    বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

    September 17, 2026

    ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    September 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.