Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 04:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান
    আন্তর্জাতিক

    কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান

    জম্মু ও কাশ্মীরের বিতর্কিত অবস্থান নিয়ে ভারতের নতুন দাবি প্রত্যাখান করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দিল্লির এই অবস্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাস্তবতার পরিপন্থী বলেও মন্তব্য করেছে ইসলামাবাদ।

    সোমবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ভারতের অবস্থানের জবাব দেয়। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের একতরফা পদক্ষেপ কিংবা দীর্ঘদিনের দখলদারিত্ব জম্মু ও কাশ্মীরের বিতর্কিত আইনি অবস্থান পরিবর্তন করতে পারে না।

    ঘটনার সূত্রপাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যকে ঘিরে। সেখানে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখানোর আহ্বান জানানো হয়।

    এর জবাবে সাজ্জাদ হায়দার খান বলেন, জাতিসংঘের সরকারি মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে যে বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে, পাকিস্তানের মতে সেটিই অঞ্চলটির বর্তমান আইনি অবস্থার একমাত্র মানচিত্রভিত্তিক উপস্থাপন। ভারতের নিজস্ব সরকারি মানচিত্র বা একতরফা সার্বভৌমত্বের দাবি বিতর্কিত অঞ্চলটির অবস্থানে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি।

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, জম্মু ও কাশ্মীরের বিরোধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে থাকা সবচেয়ে পুরনো অমীমাংসিত আন্তর্জাতিক বিরোধগুলোর একটি। জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, কাশ্মীরের চূড়ান্ত অবস্থান নির্ধারণের ক্ষেত্রে কাশ্মীরিদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে অবাধ ও নিরপেক্ষ গণভোটের মাধ্যমে তা নির্ধারণের কথা বলা হয়েছে বলে দাবি করেন তিনি।

    একই সঙ্গে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাজ্জাদ হায়দার খান। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী ভারতকে তার প্রতিশ্রুতি পূরণেরও আহ্বান জানান তিনি।

    এদিকে কাশ্মীর নিয়ে নতুন করে এই কূটনৈতিক বিতর্কের মধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এসেছে জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্র। গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে পৃথিবীর মহাদেশগুলোর আয়তন তুলনামূলকভাবে আরও সঠিকভাবে তুলে ধরতে সমান-আয়তনভিত্তিক মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। ‘ইকুয়াল আর্থ’ মানচিত্রে আফ্রিকার আকার প্রচলিত মানচিত্রের তুলনায় বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপ তুলনামূলক ছোট দেখায়। প্রস্তাবটির পক্ষে ১৬৪টি দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘের এই নতুন মানচিত্র নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলার মধ্যেই কাশ্মীরের মানচিত্র ও আইনি অবস্থান নিয়ে ভারতের সঙ্গে নতুন করে মুখোমুখি অবস্থানে গেল পাকিস্তান।

    কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান
    পূর্ববর্তী খবরইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    পরবর্তী খবর প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!

    আরো সংবাদ পড়ুন

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৫

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    September 7, 2026

    রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

    September 7, 2026

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    September 7, 2026

    উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

    September 7, 2026

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    September 7, 2026

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.