Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল জাতীয় ফুটবল দল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে আসন্ন প্রীতি ম্যাচগুলোর আগে দু’দলের শিবিরেই নেমে এসেছে চোটের ছায়া, যা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে। ব্রাজিলের রক্ষণভাগে বড় ধাক্কা লেগেছে গ্যাব্রিয়েল মাগালায়েসের ইনজুরিতে। ইংলিশ ক্লাব আর্সেনালের এই ডিফেন্ডার সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবাও কাপ ফাইনালে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান। ম্যাচে পুরো সময় খেললেও পরে ব্যথা অনুভব করেন তিনি।  পরীক্ষার পর জানা গেছে, আন্তর্জাতিক বিরতিতে খেলার মতো ফিট নন মাগালায়েস। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ব্রাজিল ফুটবল…

Read More

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল যে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঘটেছে এই বিস্ফোরণ। যে শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালেরো। বিস্ফোরণের কিছু সময় পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারটির সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এই নির্দেশ প্রজোয্য।” পৃথক এক…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

Read More

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন। জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ব্যাংক-অফিস-আদালত শুরু হচ্ছে। চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়। সোমবার (২৩ মার্চ) মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়। আজ খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে। এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক বসবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং…

Read More

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।  সোমবার (২৪ মার্চ) কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে ঘটেছে এ দুর্ঘটনা। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত ৩৪ জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে।’ পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা পৃথক এক বিবৃতিতে জানিয়ে নিহত ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা গেছে,…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতর এবং ইরানের জাতীয় উৎসব নওরোজের শুভেচ্ছা জানাতে গত ২২ মার্চ রোববার পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন শেহবাজ। সেই ফোনালাপেই ইরানের প্রেসিডেন্টকে এই পরামর্শ দেন তিনি। “প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ ছিলো উষ্ণ এবং আন্তরিক। ইরানের জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনসাধারণকে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বীর জনতার প্রতি সংহতি এবং যুদ্ধে এ…

Read More

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে সরব তিনি। নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, ভালো লাগা কিংবা ক্যারিয়ারের আপডেট সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত। বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন সুদূর আমেরিকায়। সেখান থেকেই এক ফেসবুক পোস্টে মাহি জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি! ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহি লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।’ অভিনেত্রীর এমন মন্তব্যে ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হলেও পরের লাইনেই মাহি পরিষ্কার করেন তার এমন অনুভূতির পেছনের কারণ। সম্ভবত চোখের সামনে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন…

Read More

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির ফের আলোচনায়। তবে এবার কোনো আইনি ঝামেলা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কেড়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এই…

Read More