Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘রাক্ষস’। সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ এবং প্রথম দিনের অভাবনীয় প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই দিনটার জন্য ওয়েট করি কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রিঅ্যাকশন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাস্টিক ডে ফর আস যে আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সাথে…

Read More

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। টানা সাত দিন ছুটির পর মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। টানা সাত দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও…

Read More

ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের তৃতীয় দিন থেকেই লঞ্চে করে ঢাকায় ফেরা কর্মজীবী মানুষের ভিড় বেড়েছে। ‎সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। তারা বলছেন, জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা। কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এছাড়া, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। ঈদের সময়কার ভোগান্তি এড়াতে ঈদের…

Read More

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে…

Read More

প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আর্সেনালের থেকে অনেকটাই পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ থেকেও বাদ পড়েছে সিটিজেনরা। শেষ ভরসা ছিল ইএফএল কাপ। যেখানে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। রোববার (২৩ মার্চ) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে আর্সেনালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন নিকো ও’রাইলি। ২০২০-২১ মৌসুমে শেষবার ইএফএল কাপের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। দীর্ঘ ৫ বছর পর আবারও লিগ কাপের শিরোপা জয়ের স্বাদ পেল পেপ গার্দিওলার দল। এদিন শুরুর চাপ সামলে বল দখলে রেখে পাল্টা আক্রমণের চেষ্টা করে সিটি। কিন্তু প্রতিপক্ষের পরীক্ষা নেওয়ার মতো কিছু করতে পারছিল না তারা। প্রথমার্ধের শেষ দিকে গিয়ে…

Read More

ইরান যুদ্ধ বন্ধের জন্য ছয় দফা শর্ত ঘোষণা করেছে এবং জানিয়েছে, শর্তগুলো পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা রোববার (২২ মার্চ) মেহের নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য ইরান আগে থেকেই একটি বহু-ধাপের পরিকল্পনা তৈরি করেছিল এবং তা এখন ‘উচ্চমাত্রার কৌশলগত ধৈর্য’ নিয়ে বাস্তবায়ন করছে। সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরান আঞ্চলিক বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংস করে ইসরায়েলের আকাশসীমায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, ইরানের নীতি হলো ‘আগ্রাসনকারীদের শাস্তি দেওয়া’, যা চলবে যতক্ষণ না…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ২৪তম দিনে গড়িয়েছে। যুদ্ধের প্রথম আঘাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করার পরও, দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে ব্যর্থ হয়ে একের পর এক শীর্ষ নেতা ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে ওয়াশিংটন ও তেল আবিব। তবে দমে যাওয়ার পাত্র নয় তেহরানও; ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী হামলা চালিয়ে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি করেছে তারা। এই পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।  রোববার (২২ মার্চ) এনবিসি নিউজের…

Read More

মার্কিন হামলার হুমকির জবাবে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালালে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন। সিএনএনের প্রতিবেদনে আরও উঠে এসেছে, শনিবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (সোমবারের মধ্যে) যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত না করা হয়, তবে মার্কিন বিমানবাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দেবে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটি দিয়েই এই ধ্বংসযজ্ঞ শুরু করব।’ ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টার…

Read More

ঢালিউড থেকে বলিউড ক্যারিয়ারের গ্রাফটা এখন উর্ধ্বমুখী আরিফিন শুভর। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন এই অভিনেতা। তবে গ্ল্যামার আর সাফল্যের এই ভিড়েও এবারের ঈদে শুভকে ছুঁয়ে আছে এক বিষণ্ণ মধুর স্মৃতি। ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শুভ। সেখানে তিনি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন নিজের বিশেষ এক আবেগের কথা। কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং পরলোকগত মায়ের স্মৃতিকে জড়িয়েই এবারের ঈদ উদযাপন করছেন তিনি। ভিডিও বার্তায় শুভ বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দু বছর ধরে আমি একটা কাজ…

Read More

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। তবে এবারের জন্মদিনটি বীরের জন্য একটু বেশিই উৎসবমুখর। কারণ, কাকতালীয়ভাবে তার জন্মদিনটি পড়েছে পবিত্র ঈদুল ফিতরের দিনে। ছেলের এই বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বীরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি মেগাস্টার শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি দারুণ মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বীরের প্রতি ভালোবাসা প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘আমার ছোট রাজপুত্রকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তোমার মঙ্গল করুন এবং তোমাকে সবসময় সুখী রাখুন। ঈদ মোবারক।’ শাকিবের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছায়…

Read More