Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঈদের আনন্দ যখন দেশজুড়ে, ঠিক তখনই ভক্তদের বড় এক চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। দীর্ঘ আট বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। নীলাঞ্জনা নীলা জানান, চলতি বছরের ৬ই ফেব্রুয়ারি দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় খুব ঘরোয়া ও সাধারণ আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে বিয়ের এই বিশেষ খবরটি তিনি ভক্তদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগঘন এক পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, ‘আট বছর আগে আমাদের কোনো ধারণাই ছিল না…

Read More

বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি এবার বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়েছেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। গানের কথা এবং নোরার নাচের ভঙ্গি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর ভারতে গানটি নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন নোরা ফাতেহি। তিনি জানান, প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং হয়েছিল। সে সময় এর বিষয়বস্তু নিয়ে আপত্তির কোনো কারণ তিনি খুঁজে পাননি। তবে হিন্দি সংস্করণ সামনে আসার পর গানের কিছু অংশ নোরার কাছেও অস্বস্তিকর মনে হয়েছে বলে তিনি দাবি করেন।…

Read More

বসন্তের এই সময়ে দেশের আকাশে মেঘের আনাগোনা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (রোববার) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে একই সময়ে দেশের তিনটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান। ২৪ ঘণ্টার পূর্বাভাস পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে…

Read More

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। রোববার (২২ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আর্থিক অনুদানের ঘোষণা দেন কুমিল্লার জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই ৫ সদস্যের কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। উল্লেখ্য, শনিবার…

Read More

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথা…

Read More

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নিয়ে নতুন করে হুমকি দিয়েছেন তিনি। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি এখন থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে! এদিকে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা…

Read More

২২ দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে, শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ংকর সব হামলা চালিয়ে শত্রুপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দেশটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ২২ দিনের মাথায় এসে এবার বন্ধু হিসেবে পরিচিত রাশিয়ার কাছ থেকেও শক্ত সমর্থন বার্তা পেয়েছে ইরান। শনিবার (২১ মার্চ) নওরোজ বা ফারসি নববর্ষ উপলক্ষে ইরানের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন…

Read More

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর…

Read More

ঈদের ব্যস্ততা ও ঈদের পরিকল্পনা নিয়ে কথা হয় জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীবের সঙ্গে। এবছর ঈদ কোথায় করবেন? গত বছর আমি আমেরিকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে সেখানেই ঈদ করতে হয়েছিল। এবছর আমি ঈদ করতে এসেছি আমার নানা বাড়ি ফরিদপুরে। এখানেই আমার জন্ম ও বেড়ে ওঠা। ঈদ নিয়ে পরিকল্পনা? ঈদের দিন মানেই আনন্দ। নামাজ পড়া বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করা এগুলোই পরিকল্পনা আছে। পাশাপাশি আমার সহকর্মীদের অনেক কাজ ঈদে মুক্তি পাবে সেগুলো দেখার ইচ্ছে আছে। ঈদের দিন কী কী করা হয়? ঈদের দিন সকালটা শুরু হয় নামাজের মাধ্যমে। এরপর পরিবারের সবার সাথে মিষ্টি মুখ করি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে কুশল বিনিময় করতে…

Read More

একমাস সিয়াম সাধনার পর সারা দেশে উদযাপিত হ‌চ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা। এরপর দেশ জাতি ও মুসলিম উম্মাহ কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলিমরা যে তওবা করেছেন তার উপর আমল করার তৌফিক চাওয়া হয়। দেশকে হেফাজত ও নিসাব কায়েমের জন্য দোয়া করেন। মুসলিম দেশগুলোতে যুদ্ধ বিশেষ করে ইরানের উপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের…

Read More