ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা এবং কক্সবাজারে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করবেন। ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজ, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে। তিন দিনব্যাপী এই সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন। সেখানে তারা ২০১৭ সালে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন। সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। নেপালের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপাল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে সেখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন। এছাড়া, বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশটিতে। এদিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দল ঢাকায়…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণ বন্ধ করেছেন সাধারাণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিয়ম-কারচুপির অভিযোগ এনে দুই হলের ভোট বন্ধ করেন। এ সময় হল হল প্রোভস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এ ছাড়াও ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেওয়া হচ্ছে না। তাই তারা ভোট বন্ধ রেখেছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র…
সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা। আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসসেন্টসহ বেশির ভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ড. আলী রীয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংষ্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবেনা। রাজনৈতিক…
শুরু থেকেই আইনি জটিলতার সঙ্গে জড়িয়ে আছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত বলিউড সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। এবার অভিযোগ উঠেছে, দেশের বিচারব্যবস্থাকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে। তাই ছবিটির মুক্তি আটকাতে ইতোমধ্যেই একাধিক শহরে মামলা দায়ের হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, যদিও এলাহাবাদ হাই কোর্ট ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে। তবে ট্রেলার প্রকাশের পর আবারও নতুন মামলা দায়ের হলো মধ্যপ্রদেশের হাইকোর্টে। সর্বশেষ আপত্তি উঠেছে ছবির একটি গান ‘ভাই অকিল হ্যায়’–এর কথাবার্তা নিয়ে। সেখানে কখনও বিচারপতিকে ‘মামা’ বলা হয়েছে, কখনও আবার ‘উকিলের প্যাকেজ চুক্তি’–র মতো সংলাপ উঠে এসেছে। এই বিষয়েই জবলপুরের এক আইনজীবী জনস্বার্থ মামলা করেছেন; আর মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে আগামী…
কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার কথা। তাহলে কি সিনেমার কাজেই দুর্গম এলাকায় অবস্থান করছেন তারা? এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন— ‘দম’-এর দম পরীক্ষা। এরপরই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয় যে, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে, প্রযোজক-নির্মাতা-শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্যধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ…
গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ব্যক্তিগত তথ্য ও প্রচারের অধিকার রক্ষার অনুরোধ জানিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপরের দিনই একই দাবিতে আদালতে হাজির হলেন অভিষেক বচ্চন। বিচারপতি এদিন জানান, আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আদালতে অভিষেকের পক্ষে দুই আইনজীবী যুক্তি দেন। তারা জানিয়েছেন, বিভিন্ন সংস্থা অভিষেকের নাম, কণ্ঠস্বর এবং ভিডিও বেআইনি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও বানানো হচ্ছে। আইনজীবীরা আরও জানান, ‘আমরা বিষয়টি দেখব, এ নিয়ে একটি আদেশ দেওয়া হলে গুগল এসব ইউআরএল সরিয়ে নেবে।’ জানা গেছে, বিষয়টির পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এই ধন্যবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। তিনি আরও বলেন,…
বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৫৩ জন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩৪, বেতাগী ১, বামনা ৫ ও পাথরঘাটায় ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩০ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৯, আমতলী ৩, বেতাগী ৩, বামনা ১৬, পাথরঘাটা ২২ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৩০২, তালতলী ১৫৩, বামনা ২৭৬, বেতাগী ১২৩, আমতলী ৮২ এবং…
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষদের এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আমরা আহ্বান জানাই। তিনি বলেন, আমাদের উচিত একটি জরুরি যুদ্ধ বিরতি, বন্দীদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া।
