কর্মসংস্থানের জন্য জাপানে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশটিতে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এর জন্য জানতে হবে জাপানি ভাষা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে। পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা। আন্দোলন তীব্র হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা। গতকাল সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আইনশৃঙ্খলাবাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হন। তরুণদের গুলি করে মারার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই কারফিউ ভঙ্গ করে তারা রাস্তায় নেমে আসেন। নেপালের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের মুখপাত্র ইকরাম গিরি পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “শত শত মানুষ পার্লামেন্ট এরিয়ায় ঢুকে পড়েছেন এবং তারা মূল…
জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ অনুরোধ করেছে। বার্তায় বলা হয়েছে, জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মো. সাদেক- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ সারদা- +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা জাতীয় নির্বাচনের একটা মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের প্রস্তুতি, সারাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রোহিঙ্গা ও সাগরে ইলিশ মাছ এসব নিয়েও আলোচনা করেছি। বিশেষ করে মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল উপাচার্যের সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা…
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। টানা দুইদিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
বর্তমানে নেপালে বসবাসকারী/ আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন কাঠমন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হচ্ছে। একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়াও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
অভূতপূর্ব ও গুরুতর পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকা কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলীর কারণে দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। টিআইএ-র জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে বলেন, ‘বিমানবন্দর বন্ধ নেই। আমরাও এটি বন্ধ করব না।’ দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, যার ফলে বিমানগুলো উড়তে পারছে না। বুদ্ধ এয়ারসহ অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো নিরাপত্তাজনিত কারণে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।
তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর নেপালে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদমধ্যিমটি বলছে, জেন জি আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ওলি জানান, বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। তবে কোথায় বৈঠক বসবে তা উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো…
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, চাকরি জীবনে প্রশিক্ষণ অপরিহার্য, কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে সাহায্য করে। ভূমি প্রশাসনের উন্নয়নেআও প্রশিক্ষণ অপরিহার্য। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্ব খাতে পদ সৃজন, পদ সংরক্ষণ,স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সব প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব বলেন, কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সঙ্গে তাল মিলিয়ে চলতে, প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্যই প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে…
আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে। তবে ধরাও পড়ছে বেশি। এখন বিভিন্ন নতুন নতুন ধরনের মাদক আসছে। হোটেলগুলোতে এগুলো চলছে। আমরা এখনো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে। তাদের প্রধান আয়ই মাদক। আরাকান আর্মি মিয়ানমারের বর্ডারটাই দখল করে নিয়েছে। তবে আরাকানরা ইদানিং কৃষিতে ঝুঁকছে। সেটা হলে…
