নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় রাত ১০টার দিকে সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি খারাপ হতে শুরু করে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সেখানে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। এমন পরিস্থিতি সেনাবাহিনী নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে। এরআগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস-আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। দিন গড়িয়ে রাত আসলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করার আহ্বান জানান…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন। ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, পুরুষদের জন্য ৬০০ জন ভোটার ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ভোটার ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।…
ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ও বিজিত সবাইকে অভিনন্দন। জয়-পরাজয় মূখ্য নয়, ভোট দেওয়ার অধিকার ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। তিনি আরও লিখেছেন, এটা গণতন্ত্রের বিজয়, বর্ষা বিপ্লবের পর নতুন বাংলাদেশের বিজয়। এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ঘোষিত…
ভারতের বেঙ্গালুরুতে রেণুকাস্বামী খুনের মামলায় জেলে রয়েছেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা। মঙ্গলবার এই মামলার শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের সামনে হাজতবাসের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। বহু দিন সূর্যের আলো না দেখা, পোশাক থেকে দুর্গন্ধ আসা এবং হাতে ছত্রাক জন্ম নেওয়ার মত সমস্যার কথা বলে হতাশা প্রকাশ করেন এই অভিনেতা। এরপরই বিচারকের কাছে বিষ চেয়ে বসেন তিনি। গত মাসে সুপ্রিম কোর্ট দর্শন তার স্ত্রী পবিত্র গৌড়াসহ পাঁচ অভিযুক্তের জামিন বাতিল করে তাদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। আদালত নির্দেশ দিয়েছিল, জেল থাকাকালীন অভিনেতা যেন কোনো বিশেষ সুবিধা না পান। মঙ্গলবার সিটি সিভিল ও সেশনস কোর্টে মামলার শুনানি ছিল। সেখানেই…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসাথে, ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান। সালাহউদ্দিন আহমদ বলেন– ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন– জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। কিন্তু…
আন্দোলনের নামে দেশজুড়ে লুটপাট এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। সেই সঙ্গে আন্দোলনকারীদের সড়কে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি টেনে আলোচনার টেবিলে আসতে বলেছেন জেনারেল সিগদেল। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে গতকাল পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং প্রেসিডেন্ট ও সরকারপ্রধান রাম কুমার পৌদেল। তাদের দু’জনের পদত্যাগের পর ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জাতির উদ্দেশে জেনারেল সিগদেল বলেন, “আমরা কঠিন একটি সময় পার করছি এবং কিছু গোষ্ঠী এ পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, হামলা সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে।” “আমরা আন্দোলনকারীদের অনুরোধ করছি— আপনারা প্রতিবাদ কর্মসূচি থামান এবং দেশে…
সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতার রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে— ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি…
ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছি। এ উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের; বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। নবনির্বাচিত ভিপি আরও বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন। ঘোষিত ফলাফলে ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন…
দেশের প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর ড. কামাল হোসেন এখন আগের চেয়ে ভালো আছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান। ৮৮ বছর বয়সী এই রাজনীতিক সর্বশেষ গত ২৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জনসম্মুখে এসেছিলেন। সেদিন তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছিলেন, একটি ‘অশুভ শক্তি’ দেশে নতুন করে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনোখুনির পরিবেশ তৈরি করছে।…
