Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

Read More

কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা লড়াইয়ে হেরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার লিগস কাপের ফাইনালে একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন লিওনেল মেসিও। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছে মেসির দল ইন্টার মায়ামি। এদিন লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিয়াটল। ম্যাচের ২৬তম মিনিটেই ডি রোসারিওর দুর্দান্ত হেডে এগিয়ে যায় তারা। আর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। তবে, কার্যকর কোনো আক্রমণ করতে না পেরে উল্টো একপর্যায়ে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এলএমটেন। লুইস সুয়ারেজের নিখুঁত পাস থেকে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হন…

Read More

একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি— একথা বলেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি। তিনি বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করাই এখন চ্যালেঞ্জ। সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি। উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ পর তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার…

Read More

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজারেরও বেশি মানুষ। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, রাতের আঁধারে আঘাত হানা ভূমিকম্পে বমপক্ষে ৫০০ জন নিহত এবং আরও ১০০০ জন আহত হয়েছেন বলে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে,…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (০১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। পোস্টে সারজিস আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। তিনি আরও লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।

Read More

ছোট পর্দার তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয় করতে গিয়েই একে অপরের সঙ্গে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম ও বিয়ের পিঁড়িতে বসা। দুজনেই অভিনয়ে ব্যস্ত থাকলেও শাওনের আলাদা একটি পরিচয় রয়েছে তিনি বিমানের কেবিন ক্রু। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি এই জুটি বিয়ে করেন। অর্থাৎ দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে ফেলেছেন তারা। তবে শাওনের পেশাগত কারণে মাসের প্রায় ২০ দিন দেশের বাইরে থাকতে হয়। বিয়ের আগেই এই বিষয়টি নিয়ে দুজনের দীর্ঘ আলোচনা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা প্রসঙ্গ উঠে আসে। সেখানেই মজা করে টয়া বলেন, আমি কিন্তু বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।…

Read More

ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিংয়ের বিরুদ্ধে শরীরের আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছিলেন অঞ্জলি রাঘব নামের অভিনেত্রী। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছিলেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। এর একদিন পর অঞ্জলির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পবন। সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। বিষয়টি ভালোভাবে নেননি অঞ্জলি। শরীরে আপত্তিকর স্পর্শ বলেন অভিযোগ করেন তিনি। অভিযোগ করে অঞ্জলি বলেন, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। ’ এর একদিন পর অভিনেত্রীর কাছে…

Read More

বলিউড অভিনেত্রী এষা দেওলের ১৪ বছরের সংসার ভাঙে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। বিচ্ছেদেরও দুই বছর কাটতে চলেছে। এবার অভিনেত্রীর প্রাক্তন স্বামী ভরত তাখতানি জানালেন, তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন; আর তার নতুন সঙ্গীর নাম মেঘনা লাখানি। জানা গেছে, মেঘনা লাখানি একজন উদ্যোগপতি। ২০১৯ সালে তিনি আরব আমিরাতে একটি সংস্থা গড়ে তোলেন। সেখানে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করা হয়। লন্ডনের ইউনিভার্সিটি অফ আর্টস থেকে স্নাতক হওয়ার পর বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করেন মেঘনা। ক্যারিয়ারের শুরু ২০০৭ সালে, একটি আন্তর্জাতিক বিমানসংস্থায় চাকরির মধ্য দিয়ে। তবে ২০১৮ সাল থেকে পুরোপুরি ব্যবসায় মন দেন তিনি। সম্প্রতি ইউরোপ সফরে ভরত ও মেঘনাকে একসঙ্গে দেখা গেছে।…

Read More

বিশ্বব্যাপী স্বর্ণকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ফলে বৈশ্বিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে ধাতুটির দাম বাড়া বা কমা। ডলার বাজারে অস্থিরতা, জ্বালানি তেলের দাম, মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের ব্যাংক ঋণের সুদহার স্বর্ণের বাজারে বড় প্রভাব রাখে। ডলারের দর বাড়লে স্বর্ণের দর কমে। ডলার দুর্বল হলে স্বর্ণের তেজ বাড়ে। এবার দুবাইয়ে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৩৮৪ দশমিক ৭৫ দিরহাম, যা গত জুনে আগের সর্বোচ্চ ৩৮৩ দশমিক ৭৫ দিরহামকে ছাড়িয়ে গেছে। ২৪ ক্যারেটের দাম পৌঁছেছে প্রতি গ্রামে ৪১৫ দশমিক ৫ দিরহামে। খবর গালফ নিউজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দুবাইয়ে…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় আজ সোমবার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। একইসঙ্গে হামলার সময় ব্যবহার করা লণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা ফতেপুর এলাকার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নের জন্য ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জারি থাকবে ১৪৪ ধারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। রোববার (৩১ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটে উপাচার্যের সম্মেলন কক্ষে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা শুরু হয়ে চলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত।…

Read More