ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রিটের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া শুনানি করবেন। ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (৩০ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন “অভূতপূর্ব উচ্চতায়” পৌঁছেছে। শনিবার চীনের সংবাদসংস্থা সিনহুয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২১ সালের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বেড়েছে। তিনি বলেন, “রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন। আর রাশিয়া গত বছরে চীনের পঞ্চম বৃহত্তম বৈদেশিক অংশীদার হয়েছে”। তিনি আরও জানান,…
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ (রোববার) বিকেলে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন। বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে…
বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি। নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে জানিয়ে তিনি বলেন, কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না।
রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। চীনের পর্যটন শহর তিয়ানজিনে আগমীকাল ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন, শেষ হবে ১ সেপ্টেম্বর। এসসিও সম্মেলন শেষে তিয়ানজিনেই হবে পুতিন-মোদি বৈঠক। শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উশাকভ বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া আগামী ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সফরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, নিরাপদ বায়ু ও নিরাপদ পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। শনিবার (৩০ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশকে একটি সুন্দর, সুজলা-সুফলা, নিরাপদ ও সবুজ শস্যশ্যামলা দেশে রূপান্তর করতে হবে। এজন্য, আমাদের অবশ্যই সাসটেইন্যাবিলিটির দিকে অগ্রসর হতে হবে। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনধারায় পরিবর্তন আনতে হবে এবং অতিরিক্ত ভোগ কমাতে হবে। রিজওয়ানা হাসান…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করানো হবে। ডোপ টেস্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থীতা। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টায় নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। চাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫’ শিরোনামে বিভিন্ন আচরণবিধি প্রকাশ করা হয়। চাকসু নির্বাচনের আচরণ বিধিমালায় আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনোপ্রকার মিছিল বা শোভাযাত্রা করা…
সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরোনো ইতিহাস উন্মোচন হয়েছে। তাই নিষিদ্ধের দাবি উঠেছে, এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে আয়োজিত…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন ও রংপুর বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই…
আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটির গঠন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে এই কমিটির গঠন করা হয়েছে। কমিটিতে অন্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার রয়েছেন। এছাড়া কমিটিতে প্রকৌশলীদের সংগঠনগুলোর প্রতিনিধিদেরও রাখা হয়েছে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটি এক মাসের মধ্যে…
