চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০, মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, এ বিষয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে তার। ভারতের মিশন কাবুল থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে ১৫টন খাদ্যসামগ্রী পৌঁছে দিতেও সহযোগিতা করছে। জয়শঙ্কর আরও জানান, ভারত খুব শীঘ্রই অতিরিক্ত ত্রাণসামগ্রী পাঠাবে। তিনি বলেন, ‘আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।’
ব্রাজিলের জার্সিতে একটা সময় পেলে, রোনালদো নাজারিও, রোনালদিনহোর মত কিংবদন্তিরা আলো ছড়িয়েছেন। তাদের পর ধরা হতো হলুদ জার্সিতে হয়তো আলো ছড়াবেন নেইমার জুনিয়র। তবে ইনজুরি, ফর্মহীনতা আর নতুনদের উত্থানে যেন ব্রাজিল দলের মূল ছবি থেকে হারিয়ে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। গত কয়েক বছর ধরে সেলেসাও তারকাকে মাঠে কম, হাসপাতালে বেশি দেখা যায়। কখনো হাঁটুর অস্ত্রোপচার বা কখনো গোড়ালির চোট নিয়ে প্রায়ই তাকে হাসপাতালে বিছানায় কাতরাতে হয়েছে। এসব চোট তার ফিটনেসে প্রভাব ফেলে ক্যারিয়ারে বড় প্রশ্নবোধক চিহ্ন টেনে দিয়েছে। এমনকি সবশেষ সেলেসাওদের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও জায়গা হয়নি হতভাগা নেইমারের। যা তার ভক্তদেরও হতাশ করেছে। এদিকে, গত ৩১ আগস্ট রাতে,…
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। বিচারকাজ দ্রুত শেষ করতে আরও বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা। এসময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায়…
মুম্বাইয়ের রাস্তায় অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুমনা চক্রবর্তী। মারাঠা সংরক্ষণ আন্দোলনের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় রোববার (৩১ আগস্ট) দুপুরে তিনি এমন পরিস্থিতিতে পড়েন। অভিনেত্রীর দাবি, কোলাবা থেকে ফোর্ট যাওয়ার পথে তার গাড়ি একদল বিক্ষোভকারী ঘিরে ফেলে। সুমনা ইনস্টাগ্রামে বিষয়টি তুলে ধরলেও কিছুক্ষণ পর পোস্টটি সরিয়ে নেন। এনডিটিভির প্রতিবেদনে জানা যায় মুছে দেয়া পোস্টে তিনি লেখেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়ি ভিড়ের মধ্যে আটকে যায়। হঠাৎই কয়েকজন আন্দোলনকারী গাড়ির বোনেটে আঘাত করতে শুরু করেন, জানালায় হাত মারেন এবং ব্যঙ্গাত্মক আচরণ করেন। এ সময় তারা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দেন। কয়েক মিনিটের ব্যবধানে এমন ঘটনা দুইবার ঘটেছে বলেও উল্লেখ করেন…
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি রয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু…
বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। গত ১৩ আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। গত ২৩ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের…
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) জবানবন্দি দেবেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। এর আগে, ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। একইসঙ্গে নিজের সব দায় স্বীকার করেন। এদিকে, এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর…
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শোবিজে হেনস্তা, হয়রানি, বকেয়া পারিশ্রমিক ও অমানবিক আচরণের শিকার হয়েছেন তিনি। এই অভিজ্ঞতা তার জীবনে এত গভীর ক্ষত তৈরি করেছে যে তিনি আর কখনো অভিনয়ে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ডেইলি টাইমস থেকে জানা যায় আলিজাহ লিখেছেন, অনেকে ভাবছেন আমি প্রচারের জন্য বা কাজ পাওয়ার আশায় এসব বলছি। আসলে তা নয়। শোবিজের অভিজ্ঞতা আমাকে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)-তে ঠেলে দিয়েছে। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজেকেই ঘৃণা করতে শুরু করি। এভাবে মুখ খোলা ছিল অন্ধকার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়।…
