Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ জানায়, পাঁচটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি একটি সমাধিসৌধ যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন…

Read More

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকার শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ঘোষিত সময়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এ সময় ভোটকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ ও বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে তাদের মধ্যে বৈঠক চলে। গণমাধ্যমে পাঠানো সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে তা জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসনসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রধান বিচারপতি বিগত এক বছরে বাংলাদেশের বিচারবিভাগের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরেন। বিশেষ করে স্বাধীন, শক্তিশালী ও ন্যায়বিচারভিত্তিক বিচারবিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি পরিকল্পনাগুলো আলোচনা করেন। এছাড়া, তিনি বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের…

Read More

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশের মধ্যে ইতোমধ্যে ৩৭টি বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। প্রেস সচিব বলেন, সংবিধান সংস্কার কমিশন ছাড়া ১০টি সংস্কার কমিশনের যেগুলো আশু সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন। আজকে জানানো হয়, আরও ২৪৬টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণীয় রিফর্ম এসেছে। এগুলো বাস্তবায়নধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে ৩৬৭টি। এর মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে। তিনি আরও বলেন, ২৪৬ আশু সুপারিশর মধ্যে শ্রম বিভাগের ৮২টা সুপারিশ রয়েছে। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার…

Read More

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদ দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনও দেখা বা কথা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি। তিনি বলেন, চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে…

Read More

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ। এর আগে, গত ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন- ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এর আগে, গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার…

Read More

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিট…

Read More

গুলশানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানকাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। রাজধানীর…

Read More

শোকের মাতমে রূপ নিয়েছে পাকিস্তানের স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশটি। আগের রাতে করাচিতে আনন্দের আতিশয্যে ফাঁকা গুলি ছুঁড়ে দিবসটি উদযাপন করছিল অনেকে। কিন্তু, এই উদযাপন করতে গিয়ে তিনজনের প্রাণ চলে গেছে গুলিবিদ্ধ হয়ে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন আট বছরের মেয়ে শিশুও আছে। পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বেশ কয়েকটি এলাকায় মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে। এসব ঘটনায় কমপক্ষে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে…

Read More

ইতালির একটি নৌকা ডুবে অন্তত ২৬ অভিবাসীর মৃত্যু হয়েছে। এতে আরও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। বুধবার (১৩ আগস্ট) লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এ দুর্ঘটনা ঘটে বলে ইতালীর কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে। লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো ও ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ভোরের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, প্রায় একশর কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন। বুধবার এটি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও…

Read More